• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

যৌথবাহিনীর অভিযানে আ.লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার


প্রকাশ:  ২০ নভেম্বর ২০২৪, ০১:৫১ পি.এম.
শেয়ার করুন 0
যৌথবাহিনীর অভিযানে আ.লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

ময়মনসিংহের নান্দাইলে যৌথবাহিনীর অভিযানে সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়রসহ আওয়ামী লীগের সাত নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন।

বুধবার (২০ নভেম্বর) সকালে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হচ্ছেন- নান্দাইলের সাবেক উপজেলার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম শাহান (৬২), সাবেক পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. রফিক উদ্দিন ভূইয়া (৬৬), পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর যুবলীগের সাবেক সভাপতি সারোয়ার জাহান জনি (৪৩), ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা মনিরুল ইসলাম নাঈম (৪৩), পৌর আওয়ামী লীগের সদস্য জহিরুল ইসলাম (৪০), আওয়ামী লীগের কর্মী চান মিয়া (৪৪) ও আনিছ মিয়া (৩২)।

জানা গেছে, মঙ্গলবার রাত ১২টার পর গৌরীপুর, ঈশ্বরগঞ্জ ও নান্দাইল উপজেলার দায়িত্বে থাকা মেজর নাঈম হাসানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি বিশেষ টিম ও নান্দাইল মডেল থানার ওসি মো. ফরিদ আহমেদকে সঙ্গে নিয়ে উপজেলার পৌর সদরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নাশকতা ও অরাজকতা সৃষ্টির পরিকল্পনাকারী আওয়ামী লীগের সাতজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

নান্দাইল মডেল থানার ওসি মো. ফরিদ আহমেদ বলেন, নাশকতা ও অরাজকতা সৃষ্টির পরিকল্পনার সময় তাদের গ্রেপ্তার করে যৌথবাহিনী। পরে তাদের জেলহাজতে পাঠানো হয়।

এ বিষয়ে মেজর নাঈম হাসান বলেন, দেশে নাশকতা সৃষ্টিকারী ও অরাজকতা-নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনাকারী সে যেই হোক না কেন, কাউকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তাই দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে আহ্বান জানাচ্ছি।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচন ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু
ছবি: সংগৃহীত
আইএমএফের সবুজ সংকেতের অপেক্ষায় নবম পে স্কেল
ছবি: সংগৃহীত
সরকারি গুদামে ১০ লাখ টনের বেশি খাদ্যশস্য মজুদ