• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

সাত বছরে সড়কে ৭ হাজারের বেশি শিক্ষার্থীর প্রাণহানি

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৮ জুলাই ২০২৬, ১২:৫২ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশে সড়ক দুর্ঘটনা ভয়াবহ রূপ নিচ্ছে। গত সাত বছরে সড়কে ৭ হাজারের বেশি শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এতে বলা হয়েছে, ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত সাড়ে সাত বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৭ হাজার ৩৬৪ জন শিক্ষার্থী। একই সময়ে দেশে মোট সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪৮ হাজার ৭১৩ জন, যার ১৫ দশমিক ১১ শতাংশই শিক্ষার্থী।

মঙ্গলবার (২৮ জুলাই) রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, নিহত শিক্ষার্থীদের মধ্যে ৫ থেকে ১৭ বছর বয়সী স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী ৩ হাজার ৩২৮ জন এবং ১৮ থেকে ২৫ বছর বয়সী কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ৪ হাজার ৩৬ জন। অর্থাৎ, উচ্চশিক্ষা পর্যায়ের তরুণদের মধ্যেও সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার উদ্বেগজনকভাবে বেশি।

পরিসংখ্যান বলছে, নিহত শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে বেশি ৩ হাজার ৮৪১ জন মোটরসাইকেলের চালক বা আরোহী ছিলেন। এছাড়া পথচারী নিহত ১,৯২৩ জন, বিভিন্ন যানবাহনের যাত্রী ৯২৭ জন, বাইসাইকেল ও রিকশার আরোহী ৫১৯ জন এবং অটোরিকশার চাকায় ওড়না বা পোশাক পেঁচিয়ে নিহত১৫৪ জন।

বিশেষজ্ঞদের মতে, অল্প বয়সে মোটরসাইকেল চালানো, নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার না করা এবং বেপরোয়া গতিতে চলাচল এই মৃত্যুর বড় কারণ হয়ে উঠেছে।

ভিওডি বাংলা/আরকেএইচ/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আইএমএফের সবুজ সংকেতের অপেক্ষায় নবম পে স্কেল
ছবি: সংগৃহীত
সরকারি গুদামে ১০ লাখ টনের বেশি খাদ্যশস্য মজুদ
সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বিআরটিএ। ছবি: সংগৃহীত
১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক