• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮


প্রকাশ:  ২০ জুন ২০২৫, ১০:৪২ পি.এম.
শেয়ার করুন 0
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮

জ্যেষ্ঠ প্রতিবেদক: 

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ জুন) দিনব্যাপী ওই অভিযান চালানো হয়।

শুক্রবার (২০ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের এডিসি জুয়েল রানা এই তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন— রিয়াজ (৩২), বিল্লাল (৩৫), সাব্বির  (৩৫), কাশেম (২৩), শিশু (৪২), শাকিল (২১), আব্দুর রহমান (২১), সুজন (২৪), রতন (২২), আরিফ (৩০), সারোয়ার (২৮), জিহাদ (২৩), মেহেদী (৩০), মহিউদ্দিন (৩০), রানা (২৪), হিরা (২৭), হাসিবুর রহমান (২৫) ও প্রিয়াঙ্কা (২৫)।

জুয়েল রানা জানান, মোহাম্মদপুর থানা পুলিশ দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে থানা এলাকার বিভিন্ন স্থান থেকে বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জনকে গ্রেফতার করেছে। তার মধ্যে ডাকাতির প্রস্তুতির ঘটনায় ৪ জন, ওয়ারেন্টের আসামি ৪ জন, মাদক মামলায় ৭ জন, খুনের সঙ্গে জড়িত ১ জন, ডিএমপির মামলায় ২ জনসহ মোট ১৮ জন রয়েছে। আজ  তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

তাদেরকে গ্রেপ্তারের সময় ১০০ পিস ইয়াবা, ২ কেজি গাঁজা ও ২২ পাতায় মোট ১০৮টি  ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
খিলগাঁওয়ে সন্ত্রাসী পাগলা সোহেলকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
ছবি : সংগৃহিত
ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৬০
সোহরাওয়ার্দী উদ্যানে রাজিব শাহ'র তৈরি অবৈধ স্থাপনা উচ্ছেদ করল ডিএসসিসি
সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান রাজিব শাহ’র সেই আস্তানা উচ্ছেদ করল ডিএসসিসি