ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিবহন চালক ও শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহীন শাহআলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
মঙ্গলবার (২৮ জুলাই) রাজধানীর নগর ভবনে শাহীন শাহআলমের জানাজায় অংশ নিয়ে তিনি শোক প্রকাশ করেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।
জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে আবদুস সালাম বলেন, একদিন সবাইকে চলে যেতে হবে। এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়। আমি তাকে হাসপাতালে দেখতে গিয়েছিলাম। তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। আল্লাহ তাঁকে জান্নাত নসিব করুন। আমরা তাঁর জন্য দোয়া করি, আল্লাহ যেন তাঁকে জান্নাতবাসী করেন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার তৌফিক দান করেন।
এ সময় তিনি মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, সিটি করপোরেশনের বিধি ও সুযোগ-সুবিধার আওতায় থাকলে ভবিষ্যতে শাহীন শাহআলমের ছোট ছেলেকে চাকরির বিষয়টি বিবেচনা করা হবে।
জানাজায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, সচিবসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/বিন্দু









মন্তব্য