• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

বিদেশে অর্থ পাঠানোর নিয়ম শিথিল


প্রকাশ:  ২১ জুন ২০২৫, ০৬:১৬ পি.এম.
শেয়ার করুন 0
বিদেশে অর্থ পাঠানোর নিয়ম শিথিল

নিজস্ব প্রতিবেদক
বৈধভাবে প্রবাসে অর্থ পাঠানোর নিয়ম আরও সহজ করলো বাংলাদেশ ব্যাংক। এবার থেকে শিল্প ও সেবা খাতের সব ধরনের প্রতিষ্ঠান বার্ষিক বিক্রির ১ শতাংশ অথবা সর্বোচ্চ ১ লাখ ডলার পর্যন্ত বৈদেশিক লেনদেনে অর্থ পাঠাতে পারবে। তবে ব্যাংক, বিমা, ক্ষুদ্রঋণ ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান এই সুবিধার আওতায় আসছে না।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ গত বৃহস্পতিবার এসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। সেখানে বলা হয়, চলতি হিসাবে বিদেশে পণ্য আমদানি বা সেবা গ্রহণ বাবদ সর্বোচ্চ ১ লাখ ডলার পর্যন্ত অর্থ পাঠানো যাবে, যা আগের চেয়ে সহজ ও দ্রুত হবে। এ সুবিধা আগে কেবল শিল্প ও নির্বাচিত সেবা খাতের জন্য সীমিত ছিল। এবার ট্রেডিংসহ নানান খাত এতে অন্তর্ভুক্ত হয়েছে।

অর্থনীতিবিদরা বলছেন, এই উদ্যোগ দেশে ব্যবসা সম্প্রসারণে সহায়ক হবে এবং বৈশ্বিক লেনদেনে গতি আনবে।

তবে সতর্কতা স্বরূপ বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, অনুমোদিত ডিলার ব্যাংককে নিশ্চিত হতে হবে, টাকা প্রেরণের আগে সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন কি না। প্রয়োজন হলে সেই অনুমতি নিতে হবে।

এ ছাড়া রয়্যালটি, প্রযুক্তি জ্ঞান ফি, টেকনিক্যাল সহায়তা ও ফ্র্যাঞ্চাইজি ফি সম্পর্কিত রেমিট্যান্সের ক্ষেত্রে যথারীতি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্দেশনা অনুসরণ করতে হবে।

নতুন এই নির্দেশনায় বলা হয়েছে, শুধু ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, যেমন- বিমা কোম্পানি, পুঁজিবাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান, মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠান এই সুবিধার বাইরে থাকবে। ফলে বাণিজ্যিক সেবা খাতের প্রতিষ্ঠানগুলো ব্যবসার প্রয়োজনে এখন আরও সহজে বিদেশে অর্থ পাঠাতে পারবে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
ছবি: সংগৃহীত
গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক
ছবি: ভিওডি বাংলা
এসডিজি অর্জনে ৫ বছরে আরও ৪২১ বিলিয়ন ডলার প্রয়োজন