• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

কূটনীতি কেবল পুরুষের জন্য নয় : ব্রিটিশ হাইকমিশনার


প্রকাশ:  ২৫ জুন ২০২৫, ০১:৫৯ পি.এম.
শেয়ার করুন 0
কূটনীতি কেবল পুরুষের জন্য নয় : ব্রিটিশ হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক: 

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেছেন, কূটনীতি কেবল পুরুষের জন্য নয়। মঙ্গলবার (২৪ জুন) আন্তর্জাতিক নারী কূটনীতিক দিবসে এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন ব্রিটিশ হাইকমিশনার।

সারাহ কুক বলেন, কূটনীতি কেবল পুরুষের জন্য নয়। আন্তর্জাতিক নারী কূটনীতিক দিবসে আমি আন্তর্জাতিক সম্পর্ক গঠনে কাজ করা নারীদের নিয়ে দিনটি উদযাপন করছি। আমি গর্বিত ঢাকায় এবং লন্ডনে নারী হাইকমিশনার দায়িত্ব পালন করছেন।

হাইকমিশনার সম্প্রতি যুক্তরাজ্যে লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামের সঙ্গে সাক্ষাতের একটি ছবি পোস্ট করেন।

প্রসঙ্গত, ২৪ জুন আন্তর্জাতিক নারী কূটনীতিক দিবস। এই দিনটিতে বিশ্বজুড়ে নারী কূটনীতিকদের অবদান ও গুরুত্ব তুলে ধরা হয়। ২০২২ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে দিনটিকে নারী কূটনীতিক দিবস হিসেবে ঘোষণা করা হয়। এই দিনটি পালনের মূল উদ্দেশ্য হলো, কূটনীতিতে নারীদের অংশগ্রহণকে উৎসাহিত করা এবং তাদের কাজের স্বীকৃতি দেওয়া।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঠিক হয়নি : সিইসি
ছবি: সংগৃহীত
সাত বছরে সড়কে ৭ হাজারের বেশি শিক্ষার্থীর প্রাণহানি