• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

নির্বাচনের দিনক্ষণ নিশ্চিত হবার পরেই আইএমএফের সহায়তা মিলছে : অর্থ উপদেষ্টা


প্রকাশ:  ২৬ জুন ২০২৫, ০১:৫৫ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) তাদের ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি ছাড়ের সিদ্ধান্ত নেওয়ার আগে জাতীয় নির্বাচনের দিনক্ষণ জানতে চেয়েছিল। নির্বাচনের একটি সম্ভাব্য সময় প্রকাশ পাওয়ার পর আইএমএফসহ দাতা সংস্থাগুলোর বাজেট সহায়তার অর্থ ছাড় শুরু হয়েছে।

বুধবার (২৫ জুন) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের  প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। গত সোমবার আইএমএফের নির্বাহী বোর্ড ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি মিলিয়ে ১৩৩ কোটি ৭০ লাখ ডলার ছাড় করার অনুমোদন দেয়। এর আগে বিশ্বব্যাংক ৫০ কোটি ডলার, এডিবি ৯০ কোটি ডলার এবং এআইআইবি ৪০ কোটি ডলার বাজেট সহায়তা অনুমোদন করেছে, যা ৩০ জুনের মধ্যে ছাড় হওয়ার কথা।

আইএমএফ অর্থ ছাড় অনুমোদন করার পর এক বিবৃতিতে রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এ বিষয়ে এক প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, যেকোনো দেশেই অর্থনৈতিক কর্মকান্ড ও সংস্কার রাজনীতির ওপর নির্ভর করে। এসব ক্ষেত্রে রাজনৈতিক স্থিতিশীলতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন নির্বাচনের একটা সময় প্রকাশ পাওয়ায় আইএমএফসহ সবাই সন্তুষ্ট হয়েছে। তিনি বলেন. ‘ তাদের (দাতাদের)  চিন্তা ছিল ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি–না।  আমাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ফেব্রুয়ারিতে হবে।

তিনি আরও বলেন,  বাংলাদেশে সংস্কার কাজের অগ্রগতি দেখে দাতাসংস্থাগুলো মোটামুটি সন্তুষ্ট। এর ফলেই সম্প্রতি বিশ্বব্যাংক, এডিবি, এএফডি এবং  এআইআইবি ঋণের অর্থ ছাড় করেছে। কোনো সংস্থা অর্থ অনুমোদন বাকি রাখেনি। আইএমএফ রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে যেসব কথা বলেছে, তা নিয়ে তাদের সঙ্গে আলোচনা হবে।

সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘ব্যবসায়ীদের মোটামুটি আস্থা আছে। আরও কীভাবে বাড়ানো যায়, আমরা দেখবো। আমরা যখন বিনিময় হার উন্মুক্ত করি তখন আমাদের অনেক টেনশন ছিল, হঠাৎ কী হয়। পাকিস্তানের মতো হয়ে গেল তো আমাদের জন্য বিপদ। কিন্ত তা হয়নি।’

অর্থ উপদেষ্টা জানান, বিদেশি বিনিয়োগ প্রবাহের গতি কিছুটা কম। বাজেট–সহায়তা আসার কারণে রিজার্ভ বেড়েছে। পাশাপাশি রপ্তানি এখন মোটামুটি ভালো। রেমিট্যান্সও  ভালো। তিনি উল্লেখ করেন ‘ সৌদি আরবে গিয়ে জানলাম, সাধারণ নাগরিকরা আমরা (অন্তর্বর্তীকালীন সরকার) এসেছি বলেই   টাকা পাঠাচ্ছেন। আগে তারা টাকা পাঠাতে স্বস্তি পেতেন না। টাকা পাঠালে কোথায় যায়, কী হয় – এগুলো নিয়ে তাদের অস্বস্তি ছিল।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঠিক হয়নি : সিইসি
ছবি: সংগৃহীত
সাত বছরে সড়কে ৭ হাজারের বেশি শিক্ষার্থীর প্রাণহানি