• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

দেশে ফিরলেন বিশ্বজয়ী হাফেজ আনাস


প্রকাশ:  ২১ নভেম্বর ২০২৪, ০১:০৬ পি.এম.
শেয়ার করুন 0
দেশে ফিরলেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরেছেন কুয়েতে আয়োজিত ১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অজর্নকারী হাফেজ আনাস মাহফুজ ও কেরাত প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনকারী ক্বারী আবু জর গিফারী।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় তারা ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিশ্বজয়ী আনাসের সঙ্গে দেশে ফেরেন তার উস্তাদ শায়েখ আবদুল্লাহ আল মামুন। বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন মারকাযুল ফয়জিল কুরআনের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম, দেশের বিশিষ্ট আলেমগণ, ছাত্র ও শুভাকাঙ্ক্ষীরা। ফুলেল শুভেচ্ছা ও দোয়ায় মুখরিত ছিল বিমানবন্দর প্রাঙ্গণ।

জানা গেছে, হাফেজ আনাস মাহফুজ ছোটদের গ্রুপ (৮-১২ বছর) থেকে প্রথম স্থান অর্জন করেন। তার সঙ্গে কেরাত গ্রুপে তৃতীয় স্থান অর্জনকারী ক্বারী আবু জর গিফারীও নিজের কৃতিত্বের মাধ্যমে দেশের কেরাত চর্চাকে বিশ্বমঞ্চে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বিশ্বের ৭৪টি দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে এ গৌরব অর্জন করেছেন তারা।

উল্লেখ্য, কুয়েতের ক্রাউন প্লাজায় তিনটি ভিন্ন ভিন্ন গ্রুপে অনুষ্ঠিত হয়েছে এ প্রতিযোগিতা। ছোট গ্রুপ থেকে প্রতিনিধিত্ব করেছেন হাফেজ আনাস মাহফুজ, বড় গ্রুপ থেকে প্রতিনিধিত্ব করেছেন হাফেজ সালেহ আহমেদ তাকরিম এবং ক্বারী গ্রুপে প্রতিনিধিত্ব করেছেন আবু জর গিফারী।

শ্রেষ্ঠত্ব অর্জন করা হাফেজ আনাস মাহফুজের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায়। এর আগে তিনি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৩ পিএইচপি কোরআনের আলোয় তৃতীয় স্থান অধিকার করেন।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঠিক হয়নি : সিইসি
ছবি: সংগৃহীত
সাত বছরে সড়কে ৭ হাজারের বেশি শিক্ষার্থীর প্রাণহানি