• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

রাতের ভোটের সহযোগী কর্মকর্তাদের পদোন্নতি হবে না


প্রকাশ:  ৩০ জুন ২০২৫, ০৪:২৩ পি.এম.
শেয়ার করুন 0
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক

পদোন্নতির তালিকা প্রায় চূড়ান্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে এবারের তালিকা থেকে বাদ পড়ছেন বেশ কিছু বিতর্কিত কর্মকর্তা। নানা অভিযোগ ও অতীত কর্মকাণ্ডের কারণে তাদের পদোন্নতির পথ আপাতত বন্ধ হয়ে যাচ্ছে। বিশেষত, আওয়ামীলীগ আমলে রাতের ভোটের সাথে যুক্ত ছিলেন যেসব ডিসি ও কর্মকর্তা তাদের পদোন্নতি এখন একেবারেই অসম্ভব।

জানা গেছে, প্রশাসন সংক্রান্ত উপদেষ্টা কমিটিতে অনুমোদন পেলে শিগগিরই তালিকা প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হবে।

অতিরিক্ত সচিব পদে পদোন্নতির পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সচিবদের শূন্য পদগুলো পূরণেও তালিকা চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সূত্র জানায়, বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ২০তম ব্যাচে ৩৭৮ জন কর্মকর্তা রয়েছে।

তাদের মধ্যে ১৩০ জনকে পদোন্নতি দেওয়া হতে পারে। এই তালিকা থেকে বাদ পড়বে ২০১৮ সালের রাতের ভোটের কারিগর হিসেবে দায়িত্ব পালনকারী জেলা প্রশাসকরা (ডিসি)। এ ছাড়া যাদের বিরুদ্ধে অসদাচারণ, শৃঙ্খলা ভঙ্গ ও দুর্নীতির অভিযোগ রয়েছে, তাদের পদোন্নতির জন্য বিবেচনায় নেওয়া হয়নি।
 
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জনপ্রশাসনে পদোন্নতির ধারাবাহিকতা ও গতিশীলতা রক্ষার স্বার্থে অনুমোদিত পদের বাইরেও পদোন্নতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে যেসব উইং রয়েছে সেগুলোর প্রধানের পদে অতিরিক্ত সচিবদের দায়িত্ব দেওয়া হচ্ছে। এ ছাড়া বিভিন্ন করপোরেশন ও অটোনোমাস প্রতিষ্ঠানগুলোর প্রধানের পদেও অতিরিক্ত সচিবদের পদায়ন করা হচ্ছে। এতে প্রায় চারশ’র বেশি অতিরিক্ত সচিবের প্রয়োজন রয়েছে।
প্রাথমিক তালিকায় পদোন্নতির জন্য প্রায় দুই শ কর্মকর্তার নাম রয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন।

তিনি জানান, সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি) পদোন্নতির তালিকা এখন পর্যালোচনা করছে। মন্ত্রিসভা কমিটির অনুমোদনের পর এটি চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হবে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
নবম পে-স্কেল দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ আইএমএফের
ছবি: সংগৃহীত
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঠিক হয়নি : সিইসি