• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ

বন্দর উন্নয়নে কাতারের সহযোগিতার আশ্বাস

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৮ জুলাই ২০২৬, ০৩:৫৭ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশের বন্দর অবকাঠামো আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কাতারকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। একই সঙ্গে বাংলাদেশ ও কাতারের মধ্যে বন্দর, নৌপরিবহন, লজিস্টিকস ও বাণিজ্য খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

মঙ্গলবার নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত মি. সেরায়া আলী আল-কাহতানি সৌজন্য সাক্ষাৎ করতে গেলে উভয় পক্ষের মধ্যে এসব বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

সাক্ষাৎকালে নৌপরিবহন মন্ত্রী বলেন, বর্তমান সরকার চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। এ প্রেক্ষাপটে বন্দর অবকাঠামো উন্নয়ন, টার্মিনাল নির্মাণ, লজিস্টিকস ও সংশ্লিষ্ট খাতে কাতারের বিনিয়োগ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।

তিনি কাতারকে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু উল্লেখ করে বলেন, দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার মাধ্যমে আরও গভীর ও বিস্তৃত হবে।

কাতারের রাষ্ট্রদূত বাংলাদেশের বন্দর ও নৌপরিবহন খাতের অগ্রগতির প্রশংসা করে এ খাতে বিনিয়োগ ও সহযোগিতার সম্ভাবনা নিয়ে ইতিবাচক আগ্রহ প্রকাশ করেন।

বৈঠক শেষে উভয় পক্ষ বাংলাদেশ ও কাতারের জনগণের পারস্পরিক কল্যাণে বন্দর, নৌপরিবহন, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে নিয়মিত যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

সাক্ষাৎকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়াসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
দিল্লিতে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যোগদানের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি
ছবি: ভিওডি বাংলা
অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ-জাপান সহযোগিতা আরও জোরদার
ছবি: সংগৃহীত
রেফারেন্স না আসায় গাজী নজরুল ইস্যুতে নীরব ইসি