• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

রংপুর-৪ আসনে আখতার হোসেনকে এনসিপির প্রার্থী ঘোষণা


প্রকাশ:  ২ জুলাই ২০২৫, ১১:৪১ এ.এম.
শেয়ার করুন 0
রংপুর-৪ আসনে আখতার হোসেনকে এনসিপির প্রার্থী ঘোষণা

রংপুর প্রতিনিধি: 

রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি। এ আসনে এনসিপির সংসদ সদস্য (এমপি) পদপ্রার্থী হিসেবে দলের সদস্যসচিব আখতার হোসেনের নাম ঘোষণা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে রংপুরের কাউনিয়া বাস স্ট্যান্ডে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এ ঘোষণা দেন।

এ সময় নাহিদ ইসলাম বলেন, ‘আখতার হোসেনের নেতৃত্বে কাউনিয়া ও পীরগাছা উন্নয়নের মূল স্রোতে যুক্ত হবে।’

অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। সভায় আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় নেত্রী সামান্থা শারমিন, তাসনিম জারা প্রমুখ।

পদযাত্রায় নেতৃত্ব দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতিকে সরাতে বিএনপির লাগল ১৫৮ দিন: এবি পার্টি
ফাইল ছবি
রাষ্ট্রের সর্বোচ্চ পদে ব্যক্তিত্ববান কেউ আসুক: ইসলামী আন্দোলন