• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

সংস্কার কাজে সমর্থন অব‍্যাহত রাখবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্র উপদেষ্টা


প্রকাশ:  ৩ জুলাই ২০২৫, ০৭:৫৩ পি.এম.
শেয়ার করুন 0
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ছবি-সংগৃহীত
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ছবি-সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যকার আলাপে দ্রুত নির্বাচন আয়োজনের বিষয়টি উঠে এসেছে। চলমান সংস্কার কাজে সমর্থন অব্যাহত রাখবে বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্র এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, অভিন্ন নদীর পানিবণ্টন নিয়ে ভারতের সাথে টালবাহানার কিছু নেই। দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই এর সমাধানের চেষ্টা করছে বাংলাদেশ। 

তিনি বলেন, তিন বছরের জন্য জাতিসংঘ মানবাধিকার অফিস স্থাপনের বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এ বিষয়ে দুইপক্ষ একমত হলে চূড়ান্ত চুক্তি করা হবে। তবে পরবর্তী সরকার চাইলে এটির মেয়াদ বাড়াতে পারবে।

শেখ হাসিনাকে ফেরত না আনতে পারার জন্য কোনো আক্ষেপ আছে কি না জানতে চাইলে তিনি বলেন, আক্ষেপ তো একটা নো ডেট টার্ম। কার কতটুকু আক্ষেপ আমি জানি না। আমি এটাকে দেখি এভাবে, আমরা ফেরত আনার জন্য চিঠি দিয়েছি, প্রয়োজনে সেটা ফলো আপ করা হবে। এইটুকুই।

ভিওডি বাংলা/ এমএইচপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচন ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু
ছবি: সংগৃহীত
আইএমএফের সবুজ সংকেতের অপেক্ষায় নবম পে স্কেল
ছবি: সংগৃহীত
সরকারি গুদামে ১০ লাখ টনের বেশি খাদ্যশস্য মজুদ