• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

চালের বাজারে অস্থিরতা, সবজির দামও বাড়তি


প্রকাশ:  ৪ জুলাই ২০২৫, ০৯:৫৩ এ.এম.
শেয়ার করুন 0
স্বস্তি নেই চাল ও সবজি বাজারে। ছবি: সংগৃহীত
স্বস্তি নেই চাল ও সবজি বাজারে। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

চালের বাজারে অস্থিরতা চলছেই। রাজধানীর খুচরা বাজারে চিকন চালের (মিনিকেট) দাম কেজিতে ৮ থেকে ১০ টাকা বেড়েছে। মাঝারি ও মোটা চালও কেজিতে তিন থেকে পাঁচ টাকা বেড়ে বিক্রি হচ্ছে। চট্টগ্রামেও চালের বাজার অস্থির।

৫০ কেজির বস্তায় ৩০০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। লাগামহীন এই মূল্যবৃদ্ধিতে জনমনে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। চট্টগ্রামের বিক্ষুব্ধ নাগরিক সমাজ এ নিয়ে বৃহস্পতিবার (৩ জুলাই) মানববন্ধনও করেছে। এদিকে সবজিতেও স্বস্তি নেই। প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে।

এতে বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে অস্বস্তিতে রয়েছেন ভোক্তারা।

ব্যবসায়ীরা বলছেন, মিল পর্যায়ে চালের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। এর প্রভাবে খুচরা ও পাইকারিতেও দফায় দফায় দাম বাড়ছে। সবজি বিক্রেতারা বলছেন, সবজির মৌসুম শেষ হয়ে যাওয়ার কারণে বাজারে সরবরাহ কমেছে, যার প্রভাব পড়ছে দামে।

শুক্রবার (৪ জুলাই) বাজার ঘুরে দেখা গেছে, রাজধানীর খুচরা বাজারে মিনিকেট চাল মানভেদে প্রতি কেজি ৮২ থেকে ৯০ টাকা যা ঈদের আগে ছিল ৭২ থেকে ৮২ টাকা। ব্রি-২৮ ও পাইজাম চাল কেজিতে তিন থেকে পাঁচ টাকা বেড়ে ৬০ থেকে ৬৪ টাকায় বিক্রি হচ্ছে।

কারওয়ান বাজারের মেসার্স মান্নান রাইস এজেন্সির মালিক আব্দুল মান্নান তালুকদার বলেন, ‘এই ভরা মৌসুমে মিলাররা সিন্ডিকেট করে চালের দাম বাড়িয়েছেন। এর প্রভাব পড়েছে পাইকারি ও খুচরায়। গত বছরের তুলনায় এ বছর মিনিকেট চাল কেজিতে ১৪ টাকা বেশি।

এক বছরে মোটা চাল ব্রি-২৮ প্রতি কেজিতে আট টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে। নাজিরশাইল চালও কেজিতে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। মিলারদের কারসাজিতে দাম বেড়েছে। সরকারকে এখনই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে।’ কারওয়ান বাজারের মেসার্স ঢাকা রাইস এজেন্সির ব্যবসায়ী মো. সায়েম কালের কণ্ঠকে বলেন, ‘ঈদের পর থেকে এখন পর্যন্ত চিকন চালের দাম বস্তায় ৪০০ টাকা পর্যন্ত বাড়িয়েছেন মিলাররা। মোটা চালের দাম বস্তায় ২০০ টাকা পর্যন্ত বেড়েছে।’  

শুক্রবার (৪ জুলাই) সকালে বাড্ডা, রামপুরা, জোয়ারসাহারা বাজার ঘুরে দেখা গেছে, করলা, বরবটি ও কাকরোল প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকা। বেগুন মানভেদে প্রতি কেজি ৭০ থেকে ১০০ টাকা। টমেটো মানভেদে প্রতি কেজি ১০০ থেকে ১৫০ টাকা, ঢেঁড়স ৬০ থেকে ৭০ টাকা, কাঁচা মরিচ ১২০ টাকা, শসা ৬০ থেকে ৭০, পটোল ৫০ থেকে ৬০ টাকা, চিচিঙ্গা ৭০ থেকে ৮০ টাকা, ঝিঙা ৮০ টাকা ও মিষ্টি কুমড়া ৪০ টাকা।

জোয়ারসাহারা বাজারের সবজি বিক্রেতা মো. মিলন খান বলেন, ‘গ্রীষ্মকালীন সবজির সরবরাহ কমে যাওয়ায় আড়তে দাম বাড়তি।’

রাজধানীর বাজারগুলোতে প্রতি কেজি সোনালি মুরগি মানভেদে ২৮০ থেকে ৩২০ টাকা। ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৬০ থেকে ১৭০ টাকা। ফার্মের মুরগির ডিম প্রতি ডজন ১২০ টাকা।

বাজারে দেশি পেঁয়াজ প্রতি কেজি মানভেদে ৫৫ থেকে ৬০ টাকা, দেশি আদা ১৩০ থেকে ১৫০ টাকা, দেশি রসুন প্রতি কেজি ১২০ থেকে ১৫০ টাকা, আমদানি করা রসুন ১৯০ থেকে ২০০ টাকা, দেশি মসুর ডাল (চিকন দানা) ১৪০ টাকা, আমদানি করা মসুর ডাল (মোটা দানা) ১০০ থেকে ১২০ টাকা।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
ছবি: সংগৃহীত
গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক
ছবি: ভিওডি বাংলা
এসডিজি অর্জনে ৫ বছরে আরও ৪২১ বিলিয়ন ডলার প্রয়োজন