• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

জোতার ২০ নম্বর জার্সিকে ‘অমর’ ঘোষণা লিভারপুলের


প্রকাশ:  ৪ জুলাই ২০২৫, ০২:১৬ পি.এম.
শেয়ার করুন 0
জোতার ২০ নম্বর জার্সি। ছবি : সংগৃহীত
জোতার ২০ নম্বর জার্সি। ছবি : সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড দিয়েগো জোতা ও তার ভাই আন্দ্রে। এই মর্মান্তিক ঘটনায় শোকাহত ফুটবলবিশ্ব। ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসিসহ অসংখ্য তারকা জোতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

লিভারপুল সমর্থকদের দাবি অনুযায়ী, ক্লাবটি জোতার ২০ নম্বর জার্সিকে ‘অমর’ ঘোষণা করেছে। ক্লাবের বিবৃতিতে বলা হয়, “২০২৪-২৫ মৌসুমে লিভারপুলের ২০তম লিগ শিরোপা জয়ে জোতার অবদান স্মরণীয় হয়ে থাকবে। এপ্রিলে মার্সিসাইড ডার্বিতে করা তার শেষ গোল আজও হৃদয় ছুঁয়ে যায়।”

তবে জার্সিটি আনুষ্ঠানিকভাবে অবসরে যাবে কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি লিভারপুল। অনেকেই এটিকে জার্সি অবসরের ইঙ্গিত হিসেবেই দেখছেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) স্পেনের জামোরা প্রদেশে গাড়ি দুর্ঘটনায় দুই ভাইয়েরই মৃত্যু হয়। মাত্র ১০ দিন আগে দীর্ঘদিনের প্রেমিকা রুতে কারদোসোকে বিয়ে করেছিলেন জোতা। তাদের তিন সন্তান রয়েছে।

লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ ও এফএ কাপ জয়ের পাশাপাশি দেশের হয়ে নেশনস লিগও জিতেছিলেন এই প্রতিভাবান ফরোয়ার্ড।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না
ছবি: সংগৃহীত
মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল