• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

সাবেক সিইসি এটিএম শামসুল হুদা মারা গেছেন


প্রকাশ:  ৫ জুলাই ২০২৫, ১২:৫৭ পি.এম.
শেয়ার করুন 0
সাবেক সিইসি এটিএম শামসুল হুদা। ছবি- ফাইল
সাবেক সিইসি এটিএম শামসুল হুদা। ছবি- ফাইল

জ্যেষ্ঠ প্রতিবেদক

 সাবেক সিইসি এটিএম শামসুল হুদা মারা গেছেন। শনিবার (৫ জুলাই) সকালে গুলশানে বাস ভবনে ৮৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন আশফাক কাদেরী।

আশফাক কাদেরী আরও জানান, মরহুমের মরদেহ এখন ইউনাইটেড হাসপাতালে রয়েছে। মেয়ের যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলে জানাজা হবে। মৃত্যুকালে স্ত্রী ও মেয়ে রেখে গেছেন তিনি।

তিনি বলেন, ‘ শনিবার (৫ জুলাই) ৯টায় বাসায় মারা যান সাবেক সিইসি। পরে তাকে হাসপাতালে আনা হয়, চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

এ টি এম শামসুল হুদা ১৯৬৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন। বাংলাদেশের স্বাধীনতার পর তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) অন্তর্ভুক্ত হন। প্রশাসনিক দায়িত্বে থাকা অবস্থায় তিনি বাগেরহাটের মহকুমা প্রশাসক (এসডিও), পানি সম্পদ ও অর্থ মন্ত্রণালয়ের সচিব, এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০০ সালে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন তিনি। ‎এরপর ২০০৭ সালে তিনি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

১০ জুলাই ১৯৪৩ সালে জন্মগ্রহণ করেন এটিএম শামসুল হুদা। তিনি ছিলেন বাংলাদেশের দশম প্রধান নির্বাচন কমিশনার। তার অধীনে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঠিক হয়নি : সিইসি
ছবি: সংগৃহীত
সাত বছরে সড়কে ৭ হাজারের বেশি শিক্ষার্থীর প্রাণহানি