• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

মিটফোর্ড ‘শাটডাউন’ঘোষণা শিক্ষার্থীদের


প্রকাশ:  ১৩ জুলাই ২০২৫, ০১:৫৪ পি.এম.
শেয়ার করুন 0
মিটফোর্ড চত্বর। ছবি : সংগৃহীত
মিটফোর্ড চত্বর। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কলেজের সব একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

রোববার (১৩ জুলাই) দুপুরে এক বিক্ষোভ মিছিল থেকে তারা এ সিদ্ধান্তের কথা জানান।

শিক্ষার্থীরা জানান, সাম্প্রতিক বর্বর হত্যাকাণ্ডের পর হাসপাতাল চত্বরে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। তাই বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ, হাসপাতালসংলগ্ন ফুটপাত থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ এবং আনসার সদস্যদের আরও সক্রিয় ও কার্যকর উপস্থিতি নিশ্চিত করার দাবি জানান তারা।

গত ৯ জুলাই মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে পিটিয়ে ও পাথর দিয়ে হত্যা করা হয়। এ ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এখনও মিটফোর্ড এলাকায় চরম অস্থিরতা বিরাজ করছে।

এ ঘটনায় শুধু মিটফোর্ড নয়, দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থী ও সাধারণ মানুষ প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

তদন্তে অগ্রগতি হিসেবে রোববার আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এখন পর্যন্ত মোট সাতজনকে আটক করা হয়েছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্চিত করেছে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
তদবির করতে এসে ‘ভুয়া বিসিএস কর্মকর্তা’ আটক
নজরুল ইসলাম
সাতক্ষীরার সাবেক এমপি নজরুল গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
খিলগাঁওয়ে সন্ত্রাসী পাগলা সোহেলকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ