• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

ট্রাম্পের জীবনের ওপর হুমকী রয়েছে : পুতিন


প্রকাশ:  ২৯ নভেম্বর ২০২৪, ০৩:০৮ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কে নতুন এক মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় ট্রাম্পের সামর্থ্য নিয়েও কথা বলেন পুতিন। শুধু তাই নয়, রিপাবলিকান এ প্রার্থীর দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে মস্কোর সঙ্গে পশ্চিমা বিশ্বের উত্তেজনা বাড়ছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কাজাখস্তান সফরকালে রাশিয়ার প্রেসিডেন্ট জানান, ডোনাল্ড ট্রাম্প ব্যক্তি হিসেবে বুদ্ধিমান ব্যক্তি, শুধু তাই নয় নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট চলমান বৈশ্বিক সমস্যা সমাধানে সামর্থ্য রাখেন বলেও জানান পুতিন। রুশ প্রেসিডেন্ট মনে করেন, ট্রাম্পের অনেক অভিজ্ঞতা হয়েছে।

এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নীতিনির্ধারণের সঙ্গে জড়িত বিভিন্ন স্থাপনায় ‘ওরেশনিক’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানোর হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। প্রায় তিন বছরের যুদ্ধে ইউক্রেনের পার্লামেন্ট, প্রেসিডেন্টের কার্যালয় বা মন্ত্রণালয়গুলোয় হামলা চালায়নি রাশিয়া। কিয়েভও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দ্বারা ব্যাপকভাবে সুরক্ষিত।

তবে পুতিনের দাবি—রাশিয়ার নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক ভূপাতিত করা অসম্ভব। যদিও এ দাবি নিয়ে পশ্চিমা বিশেষজ্ঞদের সন্দেহ রয়েছে।

রুশ প্রেসিডেন্ট বলেন, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ও জেনারেল স্টাফ বর্তমানে ইউক্রেনের ভূখণ্ডে হামলার লক্ষ্যবস্তু বাছাই করছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে সামরিক স্থাপনা, প্রতিরক্ষা ও শিল্প-সংক্রান্ত প্রতিষ্ঠান, অথবা কিয়েভের নীতিনির্ধারণ–সংশ্লিষ্ট কেন্দ্রগুলো থাকতে পারে।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচন ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু
ছবি: সংগৃহীত
আইএমএফের সবুজ সংকেতের অপেক্ষায় নবম পে স্কেল
ছবি: সংগৃহীত
সরকারি গুদামে ১০ লাখ টনের বেশি খাদ্যশস্য মজুদ