• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

এনসিপির ওপর হামলাকারীদের ছাড় নয় : অন্তর্বর্তী সরকার


প্রকাশ:  ১৬ জুলাই ২০২৫, ০৫:৩৬ পি.এম.
শেয়ার করুন 0
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রাম
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রাম

নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

বুধবার (১৬ জুলাই) বিকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, হামলাকারীরা শাস্তির বাইরে থাকবে না।

বিবৃতিতে সরকার জানায়, –‘বিপ্লবী আন্দোলনের এক বছর পূর্তিতে এনসিপির শান্তিপূর্ণ সমাবেশে বাধা এবং সহিংসতা ছিল একটি গুরুতর মৌলিক অধিকার লঙ্ঘনের ঘটনা। পুলিশের গাড়ি, গণমাধ্যমকর্মী ও সাধারণ নাগরিকদের ওপরও হামলা হয়েছে, যা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য।’

বিবৃতিতে আরও বলা হয়, –‘নিষিদ্ধ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের কর্মীরা এই বর্বর হামলায় জড়িত বলে অভিযোগ রয়েছে। যারা এই সহিংসতায় অংশ নিয়েছে, তাদের দ্রুত শনাক্ত করে কঠোর জবাবদিহির আওতায় আনা হবে।’

সরকার সেনাবাহিনী ও পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপের প্রশংসা করে বলে, –‘গোপালগঞ্জের এই সঙ্কটময় পরিস্থিতিতে যারা শান্তিপূর্ণভাবে সমাবেশ চালিয়ে গেছেন, তাদের সাহস ও স্থিতিশীলতা প্রশংসনীয়। দেশের মাটিতে সহিংসতার কোনো স্থান নেই। ন্যায়বিচারই জয়ী হবে।’

এদিকে, সমাবেশ শেষে ফেরার পথে এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়িবহরে ফের হামলা চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জ জেলা প্রশাসন শহরে ১৪৪ ধারা জারি করেছে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঠিক হয়নি : সিইসি
ছবি: সংগৃহীত
সাত বছরে সড়কে ৭ হাজারের বেশি শিক্ষার্থীর প্রাণহানি