• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

বাসে শিক্ষার্থীকে হেনস্তা করার প্রতিবাদে মহাসড়কে বিক্ষোভ : সাধারণ শিক্ষার্থীদের


প্রকাশ:  ২ ডিসেম্বর ২০২৪, ১১:০২ এ.এম.
শেয়ার করুন 0
বাসে শিক্ষার্থীকে হেনস্তা করার প্রতিবাদে মহাসড়কে বিক্ষোভ : সাধারণ শিক্ষার্থীদের

পটুয়াখালীতে গণপরিবহনে অর্ধেক ভাড়া দিতে চাওয়া কেন্দ্র করে এক কলেজ শিক্ষার্থীকে হেনস্তা করার প্রতিবাদে বিক্ষোভ করেছে পটুয়াখালী সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা। ঢাকা-কুয়াকাটা মহাসড়কে প্রায় দুই ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করায় সড়কের প্রায় দুই কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পরে যাত্রী ও পথচারীরা।

রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যায় পটুয়াখালী চৌরাস্তা এলাকায় সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে।

জানা যায়, রোববার সকাল ৯টার দিকে লেবুখালী সেনানিবাস এলাকা থেকে আবির পটুয়াখালী সরকারি কলেজের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শারমিন জাহান মিম বরিশাল কুয়াকাটাগামী বাস আব্দুল্লাহ পরিবহনে করে পটুয়াখালী আসছিলেন। বাসের সুপারভাইজার মো. সুজন মিমের কাছে বাস ভাড়া চাইলে তিনি ৪০ টাকার পরিবর্তে ৩০ টাকা দিতে চান। আর এখানেই বাজে বিপত্তি হাফ ভাড়া দিতে চাওয়ায় বাসের সুপারভাইজার কলেজ শিক্ষার্থী মিমকে রীতিমতো হেনস্তা করেন।

কলেজ শিক্ষার্থী অভিযোগ করেন এ সময় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। স্টুডেন্ট হইছো তো কি হইছে..? দেশটা কি কিনে ফেলছো..? এই রুটে স্টুডেন্টদের কোনো হাফ ভাড়া নাই। যদি পারো বাল ফালাইয়া দেখাইস।

এই ঘটনার পর মিম কলেজের আভ্যন্তরীণ ম্যাসেঞ্জার গ্রুপে ঘটনাটি সবাইকে জানায়। এর পরই কলেজে সাধারণ শিক্ষার্থীরা সুপার ভাইজার ও ড্রাইভারের বিচারের দাবিতে চৌরাস্তা এলাকায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন। প্রায় দুই ঘণ্টাব্যাপী এই অবস্থান কর্মসূচি চলমান থাকলে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বিক্ষুব্ধ শিক্ষার্থীদের নিবৃত করতে জেলা প্রশাসক তাবু হাসনাত মুহাম্মদ আরেফিন, পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ, সদর সেনাবাহিনী ক্যাম্প এর কর্মকর্তা মেজর মো.ফয়সাল, পটুয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ মো. নুরুল ইসলামসহ রাজনৈতিক নেতারা ছুটে যান। প্রশাসন, শিক্ষার্থী, বাস মালিক সমিতি ও রাজনৈতিক নেতাদের সমন্বয়ে একটি স্থায়ী সমাধানের শর্তে শিক্ষার্থীরা মহাসড়ক থেকে সরে যান।

ভুক্তভোগী শিক্ষার্থী শারমিন জাহান বলেন, আমি ওই সুপারভাইজারের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এমন শাস্তি দাবি করছি যার পরে নারী শিক্ষার্থীদেরকে আর কেউ বুলিং না করতে পারে। আমরা যেন গণপরিবহনে স্বাধীনভাবে চলাচল করতে পারি, এবং আমাদের যৌক্তিক দাবি হাফ ভাড়া এইটা যাতে মেনে নেওয়া হয়।

পটুয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ মো. নুরুল ইসলাম বলেন, এই ঘটনার সমাধানের জন্য ডিসি স্যারের দরবার হলে একটা বৈঠক হবে৷ আশা করছি পটুয়াখালী-বরিশাল এই রুটের ছাত্র-ছাত্রীদের চলাচলের জন্য বাস মালিক সমিতির সঙ্গে একটা স্থায়ী সমাধান হবে।

সদর থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ বলেন, বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ডিসি স্যারের অফিসে ছাত্র প্রতিনিধি ও বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠকের পরই একটি সঠিক সমাধান হবে বলে আমি আশা করি।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচন ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু
ছবি: সংগৃহীত
আইএমএফের সবুজ সংকেতের অপেক্ষায় নবম পে স্কেল
ছবি: সংগৃহীত
সরকারি গুদামে ১০ লাখ টনের বেশি খাদ্যশস্য মজুদ