• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৩৭৫ জন


প্রকাশ:  ১৭ জুলাই ২০২৫, ০৮:৩২ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩৭৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। বৃহস্পতিবার (১৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গতকাল বুধবার (১৬ জুলাই) সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগে সর্বোচ্চ ১১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া, ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৭৬ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬১ জন, রাজশাহী বিভাগে ৫৩ জন, চট্টগ্রাম বিভাগে ৪২ জন, খুলনা বিভাগে ১৮ জন, ময়মনসিংহ বিভাগে ৮ জন ও সিলেট বিভাগে একজন ভর্তি হয়েছেন।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছরে জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ১৬ হাজার ২৮১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা গেছেন ৬০ জন। এদের মধ্যে ৩১ জন পুরুষ ও ২৯ জন নারী।

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শিশুযত্ন ও সুইমসেইফ কর্মসূচি স্থবির
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত
ঠোঁটকাটা-তালুকাটা শিশুদের সুখবর দিলেন স্বাস্থ্যমন্ত্রী
ছবি: ভিওডি বাংলা
ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা চালু, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী