• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

কোন ষড়যন্ত্রে আমাদেরকে পা দেয়া যাবে না: দুদু


প্রকাশ:  ১৭ জুলাই ২০২৫, ১০:২২ পি.এম.
শেয়ার করুন 0
বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু
বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু


নিজস্ব প্রতিবেদক

বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, “তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার আগ পর্যন্ত ঢিলা দেওয়া যাবে না। ষড়যন্ত্র কিন্তু বন্ধ হয় নাই। নানা ওসিলায়, নানাভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। সেই ষড়যন্ত্রে আমাদেরকে পা দেয়া যাবে না। ধৈর্যশীলতার মধ্য দিয়ে মোকাবেলা করতে হবে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে জুলাই আন্দোলনে শহিদ ছাত্রদের স্মরণে এক স্মরণসভায় এমন মন্তব্য করেন তিনি। 

দুদু বলেন, “একটা প্রবাদ আছে কয়লা ধুলে ময়লা যায় না। আওয়ামী লীগের অবস্থাও এমন হয়েছে। ১৬ই আগস্ট আন্দোলনে এতগুলো মানুষ হত্যা করলো শেখ হাসিনা। শুধু তাই নয় গত ১৬-১৭ বছর বিএনপি, ছাত্রদল যুবদল ও বিএনপির অঙ্গ সংগঠনে নেতাকর্মীদের নামে মামলা দিয়েছে অত্যাচার করেছে, গুম করেছে, ইলিয়াস আলীকে আমরা এখন ফিরে পাই নাই। সেই হাসিনা স্বৈরাচারকে আমরা ঠিকই বিদায় দিয়েছে, কিন্তু ফ্যাসিবাদ এখনো যায়নি। 

তিনি বলেন, ৯০ এর গণঅভ্যতা ছাত্রদল নেতৃত্ব দিয়েছে গণঅভ্যুত্থান ঘটিয়েছে, এরশাদের পতন ঘটিয়েছে। এরশাদের আমলে সবাই নির্বাচনে গেলেও বেগম খালেদা জিয়া যাননি। ছাত্রদল দায়িত্ব নিয়ে বেগম জিয়াকে প্রধানমন্ত্রী বানিয়েছে। কার সাথে বিএনপি ছিল, অন্যরা ছিল, দেশবাসী ছিল। সে সময় অনেকেই দেশনেত্রীকে ছেড়ে এর সাথে সাথে যোগ দিয়েছেন। তাতে কিচ্ছু যায় আসে নাই।

তিনি আরও বলেন, কিছু দল আছে “একশ বছর ধরে তারা রাজনীতি করে। পাকিস্তানে তাদের ভোট ছিলো না। বাংলাদেশে তো আরো নেই। এজন্য নির্বাচনকে কীভাবে বিলম্বিত করা যায় তারা তার চেষ্টা চালাচ্ছে।

সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান সহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


ভিওডি বাংলা/ এমএইচ

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত