• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

প্রয়োজনে কবর থেকে মরদেহ উত্তোলন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা


প্রকাশ:  ১৯ জুলাই ২০২৫, ০২:০৯ পি.এম.
শেয়ার করুন 0
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী । ছবি: সংগৃহীত
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী । ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনায় নিহতদের ময়নাতদন্ত নিয়ে সৃষ্টি হওয়া বিতর্কের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, তদন্তের স্বার্থে প্রয়োজনে কবর থেকে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে। তিনি আরও বলেন, সরকার কোনো অনিয়ম বা গোপনীয়তা সহ্য করবে না।

শনিবার (১৯ জুলাই) শনিবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, -যদি প্রয়োজন হয়, তাহলে নিহতদের মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনায় নিহতদের ময়নাতদন্ত না করা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এবং বিভিন্ন মহলে যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, সে বিষয়ে স্পষ্ট বার্তা দেন তিনি। বলেন, -সরকার কোনো ধরনের অনিয়ম বা গোপনীয়তা প্রশ্রয় দেবে না। যা যা করণীয়, সবই তদন্তসাপেক্ষে করা হবে। ময়নাতদন্ত ছাড়াও তদন্তের স্বার্থে যদি অন্য কোনো পদক্ষেপ নেওয়া দরকার হয়, তাও বিবেচনায় আনা হবে।

এ সময় আইন-শৃঙ্খলা বাহিনীর পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রাখার দিকেও গুরুত্বারোপ করেন জাহাঙ্গীর আলম চৌধুরী।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
নবম পে-স্কেল দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ আইএমএফের
ছবি: সংগৃহীত
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঠিক হয়নি : সিইসি