• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

এরশাদ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন ফখরুজ্জামান জাহাঙ্গীর


প্রকাশ:  ২ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৮ পি.এম.
শেয়ার করুন 0
সংগৃহিত
সংগৃহিত

হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন কাজী মামুনুর রশীদ। ট্রাস্টি বোর্ডের নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন ট্রাস্টি বোর্ডের সদস্য এবং জাতীয় পার্টির একাংশের প্রেসিডিয়াম সদস্য ফখরুজ্জামান জাহাঙ্গীর। 

সোমবার ট্রাস্টি বোর্ডের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় কাজী মামুন জানান, আমি শারীরিকভাবে অসুস্থ থাকায় আমার পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। তাই আজ থেকে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে বোর্ডের সদস্য ফখরুজ্জামান জাহাঙ্গীর চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। আজ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। সভায় বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। 

২০১৯ সালে পুত্র এরিক এরশাদের দেখভালের জন্য এবং সামাজিক কর্মকাণ্ডের জন্য জাপা চেয়ারম্যান এই ট্রাস্টি বোর্ড গঠন করেন। জীবদ্দশায় তিনি এর চেয়ারম্যান ছিলেন।

২০১৯ সালে ১৪ জুলাই এরশাদ ইন্তেকাল করলে তখন ট্রাস্টি বোর্ডের সদস্য মেজর অব. খালেদ আকতার এর চেয়ারম্যান নিযুক্ত হোন। পরবর্তীতে ২০২০ সালের ডিসেম্বর মাসে করোনায় আক্রান্ত হয়ে মেজর অব. খালেদ আকতার ইন্তেকাল করলে ২০২১ সালের জানুয়ারিতে ট্রাস্টি বোর্ডের সর্বসম্মতিক্রমে বোর্ডের সদস্য সদস্য কাজী মামুনুর রশীদ চেয়ারম্যান নিযুক্ত হোন।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঠিক হয়নি : সিইসি
ছবি: সংগৃহীত
সাত বছরে সড়কে ৭ হাজারের বেশি শিক্ষার্থীর প্রাণহানি