• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান খালাস পাওয়ায় তেজগাঁওয়ে বিএনপির আনন্দ মিছিল


প্রকাশ:  ২ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৭ পি.এম.
শেয়ার করুন 0
আনন্দ মিছিল তেজগাঁও বিএনপি
আনন্দ মিছিল তেজগাঁও বিএনপি

আওয়ামী লীগ সরকার কর্তৃক দায়েরকৃত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালাস পাওয়ায় আনন্দ মিছিল করেছে তেজগাঁও থানা বিএনপি।

সোমবার বিকালে আনন্দ মিছিলটি পান্থপথ মোড় থেকে শুরু করে কাওরান বাজার হয়ে ফার্মগেট ঘুরে রাজাবাজার গিয়ে শেষ হয়। মিছিলের মধ্যপথে কাওরান বাজার মসজিদের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার বলেন, মিথ্যা কখনও স্থায়ী হয় না। আর অবিচার কখনও ভাল ফলাফল নিয়ে আসে না। তারুণ্যের অহংকার তারেক রহমানকে বিনা অপরাধে দেশান্তরি করে রাখা হয়েছে। যারা তার প্রতি অন্যায় করেছে, অবিচার করেছে আজ তারাই দেশ ছেড়ে পালিয়েছে। 

তিনি বলেন, খালেদা জিয়া এবং জিয়া পরিবারের প্রতি আওয়ামী লীগ যে অত্যাচার করেছে বিএনপি তা কখনও করবে না। কিন্তু জনগণ আপনাদের ক্ষমা করবে না। হাজার হাজার ছাত্রজনতার রক্তের বিনিময়ে ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চেয়েছিলেন। এই রক্তের হিসেব পতিত স্বৈরশাসককে দিতেই হবে। সমাবেশে সভাপতিত্ব করেন তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যু্গ্ম আহ্বায়ক মিরাজ উদ্দীন হায়দার আরজু।

মিছিলে সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, এল রহমান, মহানগর উত্তর বিএনপি নেতা মুজাহীদুল ইসলাম সেলিম, রাহিমি তাসলিমা রিতা, তেজগাওঁ থানার যু্গ্ম আহ্বায়ক হাফিজুর কবির, শেরে বাংলা নগর থানার যুগ্ম আহ্বায়ক নাইমুর রহমান, তোফায়েল আহমেদসহ ওয়ার্ডের তেজগাঁও থানার ২৫, ২৬নং ও শেরে বাংলা নগর থানার ৯৯, ২৭, ২৮ ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত