• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

ত্রিপুরায় বাংলাদেশিদের জন্য হোটেল ও খাবার মিলবে না


প্রকাশ:  ৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪৮ এ.এম.
শেয়ার করুন 0
সংগৃহিত
সংগৃহিত

বাংলাদেশি পর্যটকদের জন্য ত্রিপুরাতে সাময়িকভাবে হোটেল বুকিং বন্ধ করে দেয়া হয়েছে। ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক টানাপোড়নের মধ্যে উত্তরপূর্ব রাজ্যের ট্রাভেল সেক্টরের সংগঠন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভি

বাংলাদেশি পর্যটকদের জন্য হোটেল রুম বুকিং বাতিলের পাশাপাশি রেস্টুরেন্টেও খাবার সরবরাহ করা হবে না বলে জানানো হয়েছে। অল ত্রিপুরা হোটেল এন্ড রেস্টুরেন্ট মালিক সংগঠন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

গতকাল সোমবার (২ ডিসেম্বর) শত শত লোক ত্রিপুরার রাজধানী আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী দূতাবাসে প্রবেশ করে হামলা চালায়। এরপরই ত্রিপুরা হোটেল এন্ড রেস্টুরেন্ট মালিক সংগঠনের পক্ষ থেকে এমন বিবৃতি দেয়া হয়।

ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে উগ্র ভারতীয়রা বাংলাদেশি দূতাবাসে হামলা চালিয়েছে। প্রায় ৫০ এর অধিক লোকজন ঢুকে আগরতলার বাংলাদেশি দূতাবাসে হামলা চালায়। এ সময় দূতাবাসের কর্মকর্তারা আতঙ্কিত হয়ে পড়েন।

এ ঘটনায় ভারত সরকার গভীরভাবে দুঃখপ্রকাশ করেছে। এছাড়া দূতাবাস এবং কূটনৈতিক মিশনকে হামলার লক্ষ্যবস্তু করা উচিত নয় বলে বিবৃতিতে উল্লেখ করেছে।

এদিকে আগরতলায় বাংলাদেশের সহকারী দূতাবাসে হামলার ঘটনাকে পূর্ব পরিকল্পিত উল্লেখ করে প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বিক্ষোভকারীরা দূতাবাসে প্রবেশ ব্যাপক ভাঙচুর চালায়, পতাকা টাঙানোর পুল ভেঙে ফেলে এবং জাতীয় পতাকায় আগুন ধরিয়ে দেয়।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচন ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু
ছবি: সংগৃহীত
আইএমএফের সবুজ সংকেতের অপেক্ষায় নবম পে স্কেল
ছবি: সংগৃহীত
সরকারি গুদামে ১০ লাখ টনের বেশি খাদ্যশস্য মজুদ