• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

দুর্ঘটনার সময় কত শিক্ষার্থী ছিল? জানালেন শিক্ষক

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৩ জুলাই ২০২৫, ০২:২৫ পি.এম.
শেয়ার করুন 0
বিধ্বস্ত বিমানের অংশ।  সংগৃহীত ছবি
বিধ্বস্ত বিমানের অংশ। সংগৃহীত ছবি

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় উপস্থিত শিক্ষার্থীর সংখ্যার বিষয়ে কথা বলেন স্কুল ও কলেজের প্রভাষক মো. রেজাউল হক।

বুধবার (২৩ জুলাই) তিনি গণমাধ্যমকে বলেন, দোতলা ভবনের প্রতিটি শ্রেণিকক্ষে ৩০ জনের মতো শিক্ষার্থীর ক্লাস হতো। যারা দোতলায় ছিল, তাদের উদ্ধার করা গেছে। আর যারা নিচতলায় ছিল তাদের অনেকেই দগ্ধ হয়েছে। 

বিমানটি একেবারেই ভবনের মাঝ বরাবর নিচের অংশে আঘাত করেছে। যে কারণে নিচতলার দুই পাশের কক্ষগুলোই ক্ষতিগ্রস্ত হয়েছে। দুই তলা মিলে ২০০-এর ওপরে শিক্ষার্থী ছিল। আর নিচতলায় ছিল ১০০-১২০ শিক্ষার্থী। তবে নিচতলার শিক্ষার্থীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে’।

তিনি আরও জানান, ক্লাস চলাকালীন হলে সাধারণত ২০০ থেকে ২২০ শিক্ষার্থী থাকার কথা। যেহেতু বিরতি চলছিল এজন্য এই সংখ্যা কমবেশি হতে পারে। যদিও স্কুলটির পক্ষ থেকে আহত বা নিহতদের সঠিক সংখ্যা এখনো প্রকাশ করা হয়নি।

অনেকে দাবি তুলেছেন এই ঘটনায় নিহতদের সঠিক সংখ্যা প্রকাশ করা হয়নি। এর পরিপ্রেক্ষিতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা মঙ্গলবার (২২ জুলাই) অন্তর্বর্তী সরকারের কাছে ৬টি দাবি পেশ করেন। এই ৬টি দাবির প্রতিটিই যৌক্তিক বলে মনে করে অন্তর্বর্তী সরকার।

শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে—নিহতদের নাম-ঠিকানা প্রকাশ, আহতদের নির্ভুল তালিকা, শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা, ক্ষতিপূরণ প্রদান, ঝুঁকিপূর্ণ প্লেন বাতিল, প্রশিক্ষণ পদ্ধতি সংস্কার।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, এই দুর্ঘটনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩২ জনের। আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ১৫০ জনের অধিক চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান আছড়ে পড়ে। উড্ডয়নের মাত্র ১২ মিনিট পরই দুর্ঘটনাটি ঘটে। এককভাবে ফ্লাইট পরিচালনাকারী লেফটেন্যান্ট তৌকির অল্প সময়ের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, আর সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়।

ভিওডি বাংলা/ আরিফ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচন ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু
ছবি: সংগৃহীত
আইএমএফের সবুজ সংকেতের অপেক্ষায় নবম পে স্কেল
ছবি: সংগৃহীত
সরকারি গুদামে ১০ লাখ টনের বেশি খাদ্যশস্য মজুদ