• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

শাহজালাল বিমানবন্দরে প্রবেশে নতুন নিয়ম জারি

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৫ জুলাই ২০২৫, ০৪:৪১ পি.এম.
শেয়ার করুন 0
শাহজালাল বিমানবন্দর। ছবি : সংগৃহীত
শাহজালাল বিমানবন্দর। ছবি : সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের স্বাগত বা বিদায় জানাতে প্রবেশকারীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে কর্তৃপক্ষ। একজন যাত্রীর সঙ্গে সর্বোচ্চ দুজন সঙ্গী বিমানবন্দরের নির্ধারিত এলাকায় প্রবেশ করতে পারবেন।

শুক্রবার (২৫ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ। এতে জানানো হয়, যাত্রী চলাচলে শৃঙ্খলা বজায় রাখা, যানজট এড়ানো ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, একজন যাত্রীর সঙ্গে সর্বোচ্চ দুজন ব্যক্তি প্রস্থান ড্রাইভওয়ে ও আগমন ক্যানোপি এলাকায় প্রবেশ করে তাকে বিদায় বা স্বাগত জানাতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বিমানবন্দরে আগত সবাইকে শৃঙ্খলা মেনে চলার অনুরোধ জানানো হয়। একইসঙ্গে যাত্রী ও তাদের সঙ্গীদের নিরাপত্তা ও কার্যকর পরিবেশ নিশ্চিতে নির্দেশনা মেনে চলার আহ্বান জানায় কর্তৃপক্ষ।

নতুন বিধিমালা আগামী রবিবার, ২৭ জুলাই ২০২৫ থেকে কার্যকর হবে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঠিক হয়নি : সিইসি
ছবি: সংগৃহীত
সাত বছরে সড়কে ৭ হাজারের বেশি শিক্ষার্থীর প্রাণহানি