• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

নির্বাচনে অস্ত্র নয়, বড় হুমকি এআই: সিইসি

  খুলনা প্রতিনিধি
প্রকাশ:  ২৬ জুলাই ২০২৫, ১১:৪৩ এ.এম.
শেয়ার করুন 0
খুলনায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, সংগৃহীত ছবি
খুলনায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, সংগৃহীত ছবি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) একটি আধুনিক ও ভয়াবহ হুমকি হিসেবে দেখা দিচ্ছে। তাঁর মতে, এআই এখন অস্ত্রের চেয়েও বিপজ্জনক, কারণ এটি নির্বাচন প্রভাবিত করার জন্য ব্যবহার হতে পারে।

শনিবার (২৬ জুলাই) সকালে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় খুলনা বিভাগের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিইসি বলেন, আমরা প্রযুক্তিনির্ভর হস্তক্ষেপ ঠেকাতে সতর্ক। নির্বাচন প্রক্রিয়ায় এআই-এর অপব্যবহার বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। এই হুমকি মোকাবেলায় আমাদের কঠোর প্রস্তুতি রয়েছে।

তিনি আরও বলেন, –ভোটারদের আস্থা ফেরানো আমাদের বড় চ্যালেঞ্জ। বিশেষ করে নারী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি নির্বাচনী পরিবেশ নিরাপদ রাখতে সন্ত্রাস দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান জোরদার করার কথাও জানান তিনি।

সিইসি নাসির উদ্দিন আরও বলেন, –আমরা চাই স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন। রাতের অন্ধকারে নয়, দিনের আলোয় সব কাজ হবে, যাতে স্বচ্ছতা বজায় থাকে।

তার ভাষায়, –একটি সুষ্ঠু নির্বাচন না দিতে পারলে দেশের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠবে। তাই জাতীয় স্বার্থে সবার অংশগ্রহণ এবং স্বচ্ছতা নিশ্চিত করেই নির্বাচন আয়োজন করতে হবে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঠিক হয়নি : সিইসি
ছবি: সংগৃহীত
সাত বছরে সড়কে ৭ হাজারের বেশি শিক্ষার্থীর প্রাণহানি