• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

রাষ্ট্র সংস্কারে সুজনের ২১ দফা প্রস্তাব

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৬ জুলাই ২০২৫, ০৬:২৩ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্য ২১ দফা প্রস্তাব করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। এসব প্রস্তাব চূড়ান্ত আকারে জাতীয় ঐকমত্য কমিশন ও অন্তর্বর্তী সরকারের কাছে পেশ করা হবে। শনিবার (২৬ জুলাই) রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এক সেমিনারে এসব প্রস্তাব তুলে ধরেন সুজন সদস্য একরাম হোসেন। 

সুজন জানিয়েছে, তাদের প্রস্তাবে দ্বিকক্ষ সংসদ, মন্ত্রিপরিষদ ‘শাসিত’ সরকার, ক্ষমতার ভারসাম্য, সংসদ সদস্য প্রত্যাহার, মৌলিক অধিকারের পরিধি বাড়ানোসহ বিভিন্ন বিষয় স্থান পেয়েছে। 
 
রাষ্ট্র সংস্কারে ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলের প্রচেষ্টাকে সহায়তা করার লক্ষ্যে নতুন জাতীয় সনদের একটি খসড়া তৈরি করে জনমত যাচাইয়ের লক্ষ্যে অনেকগুলো সংলাপ আয়োজন করা হয়েছিল। এসব সংলাপ থেকে পাওয়া নাগরিকদের মতামতের ভিত্তিতে প্রস্তাবিত জাতীয় সনদ হালনাগাদ করেছে সুজন।

সুজনের ২১ প্রস্তাবের মধ্যে কয়েকটিতে ইতোমধ্যে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। এসবের মধ্যে রয়েছে সংবিধানের ৭০ অনুচ্ছেদ, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিত্ব, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ, প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা।

এছাড়া কিছু বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে কমিশন আলোচনা চালিয়ে যাচ্ছে। এগুলো হলো দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ (উচ্চকক্ষের গঠন ও সদস্য নির্বাচন পদ্ধতি), নারী আসন, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, রাষ্ট্রের মূলনীতি, প্রধানমন্ত্রীর মেয়াদকাল, তত্ত্বাবধায়ক সরকার গঠন পদ্ধতি।

আগামী ৩১ জুলাই ঐকমত্য কমিশনের চূড়ান্ত জাতীয় সনদ প্রকাশের অঙ্গীকার রয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিষয়ভিত্তিক আলোচনার মাধ্যমে এটি চূড়ান্ত করা হবে। এর আলোকে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

সেমিনারে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, প্রস্তাবিত জুলাই জাতীয় সনদটি বাস্তবায়নের মাধ্যমেই বাংলাদেশ একটি গণতান্ত্রিক, মানবিক ও সমৃদ্ধ রাষ্ট্র বিনির্মাণের দিকে এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। 

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঠিক হয়নি : সিইসি
ছবি: সংগৃহীত
সাত বছরে সড়কে ৭ হাজারের বেশি শিক্ষার্থীর প্রাণহানি