• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

জুলাই সনদের খসড়া দলগুলোর কাছে পাঠানো হবে : আলী রীয়াজ

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৭ জুলাই ২০২৫, ০১:২৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাষ্ট্র সংস্কার নিয়ে চলমান সংলাপের সমাপ্ত করার কমিশনের প্রধান লক্ষ্য বলে উল্লেখ করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। 

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেন, জুলাই সনদের খসড়া আগামীকাল সোমবারের মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে।

রবিবার (২৭ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকের শুরুতে এ কথা জানান তিনি।

আলী রীয়াজ বলেন, ‘রাষ্ট্রপরিচালনার মূলনীতি, নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ প্রস্তাব, পুলিশ কমিশন নিয়ে আজ আলোচনার বিষয় ঠিক করা হয়েছে। এছাড়া অমীমাংসিত অন্য বিষয়েও আলোচনা হবে।’

তিনি আরও বলেন, ‘২০টি বিষয়ের মধ্যে এরই মধ্যে নোট অব ডিসেন্টসহ ১০টি বিষয়ে একমত হয়েছে দলগুলো। সাতটি বিষয়ে ঐকমত্য হয়নি। আর তিনটি বিষয়ে আলোচনাও প্রস্তাব দেওয়া হবে। আজকে সংলাপ রাত ১০টা পর্যন্ত চলবে।’

আলোচনা ৩১ জুলাইয়ের মধ্যে শেষ করা হবে জানিয়ে তিনি বলেন, ১০টি বিষয়ে আমরা ঐকমত্য হয়েছি। ৭ বিষয় অসমাপ্ত আছে, ৩টি বিষয়ে আলোচনা হয়নি।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, ড. আইয়ুব মিয়া।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচন ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু
ছবি: সংগৃহীত
আইএমএফের সবুজ সংকেতের অপেক্ষায় নবম পে স্কেল
ছবি: সংগৃহীত
সরকারি গুদামে ১০ লাখ টনের বেশি খাদ্যশস্য মজুদ