• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

সংলাপে অংশ না নিয়ে, ফেরত যাওয়ার কারণ জানাল এলডিপি


প্রকাশ:  ৪ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৮ পি.এম.
শেয়ার করুন 0
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আয়োজিত সংলাপে অংশ নিতে গিয়েছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ। কিন্তু সংলাপে অংশ না নিয়েই ফেরত গেছেন তিনি। ফেরত যাওয়ার কারণ জানিয়েছে এলডিপি।

বুধবার (৪ ‍ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তার কারণ জানিয়েছে দলটি।

বিবৃতিতে বলা হয়, দেশের চলমান নানা ইস্যুতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে অংশ নিতে এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম এবং মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদকে ফরেন সার্ভিস একাডেমিতে যাওয়ার জন্য মঙ্গলবার (৩ ‍ডিসেম্বর) রাতে দাওয়াত দেন উপদেষ্টা আদিলুর রহমান খান। সেই মোতাবেক বুধবার (৪ ডিসেম্বর) বিকাল ৩টার পর সেখানে যান ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম এবং ড. রেদোয়ান আহমেদ।

প্রবেশপথে খোঁজ নিয়ে তারা জানতে পারেন সেখানে অতিথি তালিকায় তাদের নাম নেই। পরে তারা অনুষ্ঠান স্থলে না গিয়ে বাসায় চলে আসেন। পরে উপদেষ্টা আদিলুর রহমান খান যোগাযোগ করলেও তারা আর অনুষ্ঠানে যোগ দেননি বলে বিবৃতিতে বলা হয়।

মামুন/ভিওডি বাংলা

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত