• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

সাইবার হামলার আশঙ্কায় বাংলাদেশ ব্যাংকের সতর্কতা জারি

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ৩০ জুলাই ২০২৫, ০৮:৪৫ পি.এম.
শেয়ার করুন 0
বাংলাদেশ ব্যাংক ভবন। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ব্যাংক ভবন। ছবি : সংগৃহীত

বড় ধরনের সাইবার হামলার আশঙ্কায় ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং ডিজিটাল পেমেন্ট সেবাদাতাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (৩০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজি (আইসিটি) বিভাগ থেকে একটি চিঠির মাধ্যমে এ সতর্কতা জারি করা হয়।

চিঠিতে বলা হয়, দেশের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো, আর্থিক খাত, স্বাস্থ্যসেবা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো সাইবার হামলার ঝুঁকিতে রয়েছে—এমন তথ্য বিভিন্ন উৎস থেকে পাওয়া গেছে।

গৃহীত পদক্ষেপসমূহ:
বাংলাদেশ ব্যাংক সম্ভাব্য সাইবার হামলা প্রতিরোধে যেসব পদক্ষেপ নিতে বলেছে তার মধ্যে রয়েছে:

  • সার্ভার, ডেটাবেইস ও আইটি সিস্টেম নিয়মিত হালনাগাদ।
  • অপ্রয়োজনীয় পোর্ট বন্ধ রাখা এবং সীমিত অনুমতি-ভিত্তিক এক্সেস নিশ্চিতকরণ।
  • ৩-২-১ কৌশল অনুসরণ করে নিয়মিত ডেটা ব্যাকআপ।
  • এনক্রিপশন বাধ্যতামূলক।
  • গুরুত্বপূর্ণ সিস্টেমে মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু।
  • ইডিআর, অ্যান্টিভাইরাসসহ নিরাপত্তা সফটওয়্যার হালনাগাদ।
  • ইনসিডেন্ট রেসপন্স টিম এবং পরিকল্পনা প্রস্তুত রাখা।
  • সন্দেহজনক লগইন, ফাইল পরিবর্তন বা বাহ্যিক সংযোগ মনিটর।
  • রিমোট অ্যাক্সেস, ভিপিএন ও প্রিভিলেজড অ্যাকাউন্টের রিভিউ।
  • ২৪/৭ সিকিউরিটি মনিটরিংয়ের জন্য জনবল নিশ্চিতকরণ।
  • লোড ব্যালেন্সার ও বিকল্প পরিকল্পনা প্রস্তুত রাখা।
  • বিজনেস কন্টিনিউটি ও ডিজাস্টার রিকভারি প্ল্যান হালনাগাদ ও বাস্তবায়ন।

বাংলাদেশ ব্যাংক স্পষ্ট করে জানায়, এসব পদক্ষেপের উদ্দেশ্য হচ্ছে সম্ভাব্য সাইবার হামলা প্রতিরোধ, ক্ষয়ক্ষতি কমানো এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ নিশ্চিত করা।

চিঠিটি দেশের সব তফসিলি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক হুঁশিয়ারি দিয়েছে, সময়ক্ষেপণ করলে দেশের আর্থিক ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচন ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু
ছবি: সংগৃহীত
আইএমএফের সবুজ সংকেতের অপেক্ষায় নবম পে স্কেল
ছবি: সংগৃহীত
সরকারি গুদামে ১০ লাখ টনের বেশি খাদ্যশস্য মজুদ