• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

হাসপাতালে জামায়াত আমিরকে দেখতে গেলেন নাহিদ

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ৩১ জুলাই ২০২৫, ১০:২২ পি.এম.
শেয়ার করুন 0
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বৃহস্পতিবা (৩১ জুলাই) সন্ধ্যায় রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে দেখতে যান জাতীয় নাগরিক পার্টি - এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তাঁর সঙ্গে ছিলেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

নাহিদ ইসলাম জামায়াত আমিরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। নেতৃবৃন্দ চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন এবং তাঁর চিকিৎসা বিষয়ে অবগত হন।

ডা. শফিকুর রহমান বর্তমানে বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অসুস্থতায় দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন মহলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ