• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

  ভিওডি বাংলা ডেস্ক
প্রকাশ:  ২৮ জুলাই ২০২৬, ০৭:০০ পি.এম.
শেয়ার করুন 0
ফাইল ছবি
ফাইল ছবি

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়ন যুবদলের নবগঠিত ৩১ সদস্যের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় যুবদল। কমিটি ঘোষণার পর এর ১৬ জন নেতা একযোগে পদত্যাগের ঘোষণা দিলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতেই কেন্দ্রীয় নেতৃত্ব এ সিদ্ধান্ত নেয়।

মঙ্গলবার (২৮ জুলাই) কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ভূঁইয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তির বিষয়টি জানানো হয়। তবে কী কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

জেলা যুবদলের দপ্তর সম্পাদক জানান, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্দেশনায় কুশাখালী ইউনিয়ন যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। তবে সিদ্ধান্তের কারণ সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

এ বিষয়ে জেলা যুবদলের সভাপতি বলেন, কমিটি ঘোষণার পর কয়েকজন নেতার পদত্যাগের খবর তিনি শুনেছেন। তবে তাঁদের কোনো লিখিত পদত্যাগপত্র জেলা কমিটির কাছে জমা পড়েনি।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন গণমাধ্যমে পদত্যাগের বিষয়টি প্রকাশের পর তা কেন্দ্রীয় যুবদলের নজরে আসে। এরপর কেন্দ্রীয় নেতৃত্ব কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নেয়।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ