• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

জুলাই সনদের দাবিতে আজও শাহবাগে অবস্থান

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ১ আগস্ট ২০২৫, ১২:২৮ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জুলাই সনদের বাস্তবায়নের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে টানা দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন ‘জুলাই যোদ্ধারা’।

শুক্রবার (১ আগস্ট) সকালেও সরেজমিনে শাহবাগ মোড়ে গিয়ে দেখা যায়, আন্দোলনকারীরা সড়কের ওপর ত্রিপল বিছিয়ে অবস্থান করছেন। অস্থায়ীভাবে তৈরি করা মঞ্চে একের পর এক বক্তব্য চলেছে আন্দোলনকারীদের পক্ষ থেকে।

সড়কের চারদিকে দেওয়া হয়েছে ব্যারিকেড, যার ফলে ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি পরিবহনগুলো চলাচলের সুযোগ দেওয়া হচ্ছে।

আন্দোলনকারীদের দাবি, ‘জুলাই সনদ’ বাস্তবায়ন না হওয়ায় আহত ও শহীদ পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে অবহেলার শিকার হচ্ছেন। বহুবার দাবি জানানো হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর অগ্রগতি না হওয়ায় তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন।

তাদের ভাষ্য, "জুলাই সনদ শুধুই দাবি নয়, এটি আমাদের সাংবিধানিক অধিকার। সনদটি সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। আমরা শুধু আশ্বাসে বিশ্বাসী নই, বাস্তবায়ন চাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না।"

তারা আরও বলেন, “আমরা গাছের ফুল দেখে ঘরে ফিরতে চাই না, হাতে ফল নিয়েই ফিরতে চাই।”

আন্দোলনকারীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি পূরণ না হলে শাহবাগেই স্থায়ী মঞ্চ তৈরি করে লাগাতার কর্মসূচি চালিয়ে যাবেন।

এর আগে, বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১১টা থেকে শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নেয় ‘জুলাই যোদ্ধারা’। এ সময় তাদের কণ্ঠে শোনা যায় বিভিন্ন স্লোগান -“রক্ত লাগলে রক্ত নে, জুলাই সনদ দিয়ে দে”, “আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না”, “চব্বিশের চেতনা বৃথা যেতে দেব না”, “অন্তর্বর্তী সরকার চাই, জুলাই সনদ চাই”, “আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ”।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
তদবির করতে এসে ‘ভুয়া বিসিএস কর্মকর্তা’ আটক
নজরুল ইসলাম
সাতক্ষীরার সাবেক এমপি নজরুল গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
খিলগাঁওয়ে সন্ত্রাসী পাগলা সোহেলকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ