• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

রায়েরবাজারে লাশের ডিএনএ পরীক্ষা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২ আগস্ট ২০২৫, ০৫:৫০ পি.এম.
শেয়ার করুন 0
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী-ছবি সংগৃহীত
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী-ছবি সংগৃহীত

রায়েরবাজার গণকবর পরিদর্শন করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, সেখানে দাফন হওয়া শহীদদের মরদেহ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, ‘এখানে মোট ১১৪টি কবর রয়েছে। এদের অনেককেই এখনও শনাক্ত করা যায়নি। আগে স্বজনেরা কবর খননে অনিচ্ছুক ছিলেন, এখন তারা সম্মতি দিচ্ছেন। সবাই রাজি হলে ডিএনএ পরীক্ষার মাধ্যমে মরদেহ শনাক্ত করা হবে।’

উপদেষ্টা আরও জানান, মরদেহ শনাক্ত হলে শহীদদের পরিবারের সদস্যরা চাইলে তা গ্রামে নিয়ে যেতে পারবেন।

ডিএনএ পরীক্ষার পাশাপাশি পোস্টমর্টেমও হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‍‘যেহেতু ডিএনএ করা হবে, সেহেতু পোস্টমর্টেমও হয়ে যাবে। এটি একটি নির্দিষ্ট কমিটির মাধ্যমে সম্পন্ন করা হবে।’

পরিদর্শনকালে তিনি শহীদদের কবরের দুর্বল নির্মাণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বলেন, ‘এই শহীদদের কবরের ইটগুলো ভালো নয়। যারা এ কাজে নিয়োজিত ছিলেন, তাদের দায়িত্বহীনতায় আমি ক্ষুব্ধ। বিষয়টি গুরুত্ব দিয়ে প্রচার হওয়া উচিত।’

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচন ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু
ছবি: সংগৃহীত
আইএমএফের সবুজ সংকেতের অপেক্ষায় নবম পে স্কেল
ছবি: সংগৃহীত
সরকারি গুদামে ১০ লাখ টনের বেশি খাদ্যশস্য মজুদ