• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

বাংলাদেশকে ১৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ৩ আগস্ট ২০২৫, ০৫:১৯ পি.এম.
শেয়ার করুন 0
বাংলাদেশে অবস্থিত এশীয় উন্নয়ন ব্যাংকের কার্যালয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশে অবস্থিত এশীয় উন্নয়ন ব্যাংকের কার্যালয়। ছবি: সংগৃহীত

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি) খাতে উন্নয়নের জন্য বাংলাদেশকে ১৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। 

রোববার (৩ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকার ও এডিবির মধ্যে এ চুক্তি সই হয়।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী ও এডিবির কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এডিবির পক্ষ থেকে জানানো হয়, এই অর্থ দেশের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো, দারিদ্র্য ও সামাজিক বঞ্চনা কমানো এবং বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা তৈরির লক্ষ্যে ব্যয় করা হবে।

হোয়ে ইউন জিয়ং বলেন, বাংলাদেশের অর্থনৈতিক বৈচিত্র্যকরণের সঙ্গে সামঞ্জস্য রেখে পাঁচটি খাতকে অগ্রাধিকার দিয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে, যান্ত্রিক, ইলেকট্রনিক্স ও বৈদ্যুতিক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নাগরিক (সিভিল) এবং খাদ্য ও কৃষি।

তিনি বলেন, ‘এই কর্মসূচি সরকারের সমন্বিত টিভিইটি ডেভেলপমেন্ট অ্যাকশন প্ল্যানের সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে কাজ করবে। এতে দক্ষ শিক্ষক তৈরি ও প্রশিক্ষণের সুযোগ বাড়বে, যা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও চাকরির প্রস্তুতিতে সহায়ক হবে।’

এডিবি জানায়, ঢাকার বাইরের সুবিধাবঞ্চিত এলাকাগুলোর টিভিইটি শিক্ষকদের উন্নত প্রশিক্ষণ দেওয়ার জন্য একটি নতুন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এতে শিক্ষকরা উদীয়মান প্রযুক্তি ও আধুনিক শিক্ষাদান পদ্ধতির ওপর দক্ষতা অর্জন করবেন।

এই কর্মসূচি শেষে কমপক্ষে ১০ হাজার শিক্ষক তাদের দক্ষতা বাড়াতে পারবেন, যা ২ লাখ ৫০ হাজারের বেশি শিক্ষার্থীর ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। দেশব্যাপী একটি ধারাবাহিক পেশাদার উন্নয়ন ব্যবস্থা গড়ে তোলা হবে, যা টিভিইটি শিক্ষায় টেকসই মান নিশ্চিত করবে।

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
ছবি: সংগৃহীত
গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক
ছবি: ভিওডি বাংলা
এসডিজি অর্জনে ৫ বছরে আরও ৪২১ বিলিয়ন ডলার প্রয়োজন