• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

ঢাকায় আ’লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ৫ আগস্ট ২০২৫, ০২:২৩ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।’

তবে তাদের নাম ও দলীয় পদপদবির বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তালেবুর রহমান।

প্রসঙ্গত, ঐতিহাসিক ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ কে ঘিরে সম্ভাব্য নাশকতা ঠেকাতে সারাদেশে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। তারই অংশ হিসেবে আওয়ামী লীগের এই ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ