• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

রোকেয়া পদক পাচ্ছেন রাণী হামিদ


প্রকাশ:  ৮ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৫ পি.এম.
শেয়ার করুন 0
রোকেয়া পদক পাচ্ছেন রাণী হামিদ

স্পোর্টস ডেস্ক

নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া। জাতীয় ক্ষেত্রে নানা অবদানের জন্য বেগম রোকেয়া পদক প্রদান করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়৷ আগামীকাল বেগম রোকেয়া পদক পাবেন কিংবদন্তি ক্রীড়াবিদ দাবাড়ু রাণী হামিদ।

রাণী হামিদের পদক পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ। তিনি বলেন, ‘এটা অত্যন্ত আনন্দের যে আম্মা রোকেয়া পদক পাবে। ক্রীড়ার মাধ্যমে নারী জাগরণে ভুমিকা রাখায় তাকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এই স্বীকৃতি প্রদান করছে।’ 

বাংলাদেশ দাবা ও রাণী হামিদ সমার্থক শব্দ। চার দশকের বেশি সময় তিনি দাবা খেলছেন। কয়েক মাস আগে ৮২ বছর বয়সে হাঙেরীতে দাবা অলিম্পিয়াড খেলেছেন। বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক মহিলা মাস্টার। দাবার জন্য তিনি বইও লিখেছেন, ‘মজার খেলা দাবা।’ যা দাবাড়ুদের জন্য প্রাথমিক পাঠ। 

আগামীকাল সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে এই পদক অনুষ্ঠান হবে। প্রধান উপদেষ্টা ড.ইউনুস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদক প্রদান করবেন। রাণী হামিদ ক্রীড়াঙ্গনে সর্বোচ্চ স্বীকৃতি জাতীয় ক্রীড়া পুরস্কার সহ নানা সংগঠন,সংস্থার অনেক স্বীকৃতি পদক পেয়েছেন ক্যারিয়ার জুড়ে। 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ক্রিশ্চিয়ানো রোনালদো
নতুন খবর দিলেন রোনালদো
ছবি: সংগৃহীত
রাজধানীতে যুবদল কর্মী হত্যা মামলার রহস্য উদঘাটন
ছবি: সংগৃহীত
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন মিশন, লিগ মাতাবেন সাকিব