• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

ভোটার হওয়ার আহ্বান ইসির


প্রকাশ:  ৯ ডিসেম্বর ২০২৪, ০৩:২৫ পি.এম.
শেয়ার করুন 0
ভোটার হওয়ার আহ্বান ইসির

নিজস্ব প্রতিবেদক

ভোটার হওয়ার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্ম নেওয়া যেসব নাগরিক এখনো ভোটার হননি, তাদেরকে ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার অনুরোধ জানিয়েছে কমিশন। এজন্য তাদের নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট থানা বা উপজেলা কার্যালয়ে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

সোমবার ৯ ডিসেম্বর ইসি সচিবালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মো. শরিফুল আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

ইসি গতকাল এক বিজ্ঞপ্তিতে আগামী ২ জানুয়ারির আগে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ভুল সংশোধন করতে অনুরোধ জানিয়েছিল। সেটি ‘সংশোধন’ করে আজ গণমাধ্যমে নতুন বিজ্ঞপ্তি দিয়েছে ইসি।

নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। যাদের জন্ম ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার পূর্বে, তারা যদি ভোটার না হয়ে থাকেন, তাদের সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন কার্যালয়ে যোগাযোগ করে ভোটার হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।

ভোটার তালিকা আইন অনুযায়ী, প্রতিবছর ২ জানুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত সময়ের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হয়। প্রতিবছর ২ জানুয়ারি তার আগের বছরের তথ্য নিয়ে হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করে ইসি। তালিকা নিয়ে দাবি, আপত্তি নিষ্পত্তি শেষে ২ মার্চ প্রকাশ করা হয় চূড়ান্ত তালিকা। আগামী ২ মার্চ চলতি বছরের তথ্য নিয়ে হালনাগাদ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

আগামী বছর ভোটার তালিকা হালনাগাদে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে ইসি।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচন ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু
ছবি: সংগৃহীত
আইএমএফের সবুজ সংকেতের অপেক্ষায় নবম পে স্কেল
ছবি: সংগৃহীত
সরকারি গুদামে ১০ লাখ টনের বেশি খাদ্যশস্য মজুদ