• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

বেড়েছে দেশের মূল্যস্ফীতি

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ৭ আগস্ট ২০২৫, ০৫:৩৪ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চার মাস টানা কমার পর আবারও বেড়েছে দেশের সার্বিক মূল্যস্ফীতি। গত জুলাই মাসে সার্বিক মূল্যস্ফীতির হার কিছুটা বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৫৫ শতাংশ, যা গত জুনে ছিল ৮ দশমিক ৪৮ শতাংশ। বৃহস্পতিবার (৭ আগস্ট) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জুলাই মাসের মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করেছে।

গত জুনে দেশের মূল্যস্ফীতির হার ছিল বিগত ৩৫ মাসের মধ্যে সর্বনিম্ন। কিন্তু এর পরের মাসেই তা আবার ঊর্ধ্বমুখী হয়। জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ৫৬ শতাংশ এবং খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৩৮ শতাংশ, যা আগের মাসের তুলনায় বেশি।

গত তিন বছর ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতির চাপ রয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে গড় মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ১০ দশমিক ৩ শতাংশ।

অর্থনীতিবিদরা বলছেন, মূল্যস্ফীতি এক ধরনের পরোক্ষ কর। মানুষের আয়ের হার যখন বাড়ে না, অথচ বাজারদর বাড়ে, তখন সংসার চালাতে বাড়তি চাপ পড়ে সাধারণ মানুষের ওপর। অনেককে ধার করতে হয় বা খরচে কাটছাঁট করতে হয়, ফলে প্রকৃত আয় কমে যায়।

তবে মূল্যস্ফীতির হার কমা মানে এই নয় যে জিনিসপত্রের দাম কমেছে। বরং আগের তুলনায় দাম বাড়ার গতি কিছুটা কমেছে—এটাই বুঝায়। উদাহরণ হিসেবে বলা যায়, ২০২৪ সালে কোনো পণ্য-সেবা কিনতে খরচ হতো ১০০ টাকা, সেখানে ২০২৫ সালের জুলাই মাসে তা কিনতে খরচ হয়েছে ১০৮ টাকা ৫৫ পয়সা।

২০২৪ সালের জুলাইয়ে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১৪ দশমিক ১০ শতাংশ, যা ছিল ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ। এরপর অন্তর্বর্তী সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কিছু উদ্যোগ নেয়।

নানা চ্যালেঞ্জের মধ্যেও সরকার সুদের হার বাড়ানো, আমদানি শুল্ক-কর কমানো এবং বাজারে সরবরাহ ঠিক রাখার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। এনবিআর তেল, আলু, পেঁয়াজ, ডিমসহ বেশ কিছু নিত্যপণ্যের শুল্ক ও কর কমিয়েছে।

মূল্যস্ফীতি এখনো নিয়ন্ত্রণে না এলেও সাম্প্রতিক সময়ে তা কিছুটা স্থিতিশীল পর্যায়ে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ভিওডি বাংলা/ এমপি

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
ছবি: সংগৃহীত
গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক
ছবি: ভিওডি বাংলা
এসডিজি অর্জনে ৫ বছরে আরও ৪২১ বিলিয়ন ডলার প্রয়োজন