• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

দেশে গুম খুনের রাজত্ব কায়েম হয়েছিলো: ছাত্রদল সভাপতি


প্রকাশ:  ১০ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৫ পি.এম.
শেয়ার করুন 0
দেশে গুম খুনের রাজত্ব কায়েম হয়েছিলো: ছাত্রদল সভাপতি

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেশী দেশের সরাসরি সহাযোগিতায় গুম-খুনের রাজত্ব তৈরী করতে চেয়েছিলো খুনি হাসিনা অভিযোগ করে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম বলেন, ছাত্রদলকে নিশ্চিহ্ন করার জন্য বেছে বেছে ছাত্রদলের নেতা-কর্মীকে গুম করে হত্যা করা হয়েছে। ছাত্রদলকে তাতে দমানো যায়নি জানিয়ে তিনি বলেন, জুলাই-আগস্টের বিজয় সাধন হয়েছে ছাত্রদলের রক্তের উপর দাঁড়িয়ে। এই ইতিহাস সবাইকে জানতে হবে। ছাত্রদলের আগামী প্রজন্ম যাতে এই ইতিহাস জানতে পারে সে বিষয়ে সবাইকে জানাতে হবে বলেও নেতা-কর্মীকে অনুরোধ করেন রাকিবুল ইসলাম। সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল মানবাধিকার সেল আয়োজিত আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৪ উপলক্ষে মুক্ত আলোচনায় এসব কথা বলেন তিনি। 

সে সময়, বিগত পনেরো বছরে জিয়া পরিবারের উপর অত্যাচারের বর্ণনা দিয়ে। বক্তারা বলেন, জুলাই-আগস্টে অর্জিত স্বাধীনতা যাতে বিলিন হয়ে না যায় সে বিষয়ে ছাত্রদলকে সজাগ থাকতে হবে। তারেক রহমানের ৩১ দফা সবাইকে জানাতে হবে বলেও জানান বক্তারা।

আলোচনা শেষে বিগত পনেরো বছরে গুম ও বিচারবহির্ভূত হত্যা নিয়ে করা আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন বক্তারা।

মামুন/ভিওডি বাংলা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক