• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

তফসিল ঘোষণার আগেই উপদেষ্টা পদ ছাড়ছেন আসিফ মাহমুদ

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ১৩ আগস্ট ২০২৫, ০৩:৫৪ পি.এম.
শেয়ার করুন 0
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া-ছবি সংগৃহীত
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া-ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই উপদেষ্টা পদ ছাড়ছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (১২ আগস্ট) যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ঠিকানা-এর ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি নিজেই এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, ‍‘২০১৮ সাল থেকে আমি রাজনীতির সঙ্গে যুক্ত। আমি মনে করি, যারা সক্রিয় রাজনীতিতে আছেন, তাদের নির্বাচনকালীন সরকারে থাকা উচিত নয়। সে কারণেই তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে যাচ্ছি।’

তবে আসন্ন জাতীয় নির্বাচনে তিনি প্রার্থী হবেন কি না, কিংবা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দেবেন কি না-সে বিষয়ে কোনো মন্তব্য করেননি।

সরকার কিংবা সেনাবাহিনীর সঙ্গে তার কোনো ব্যক্তিগত বিরোধ নেই বলে উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, ‘৫ আগস্টের পর বা গণ-অভ্যুত্থানের আগে সেনাবাহিনীর যে অবদান রয়েছে, তা আমরা স্বীকার করি। তবে সেনাপ্রধানের সঙ্গে আমার মতপার্থক্য শুধু আওয়ামী লীগ প্রসঙ্গে।’

অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন শক্তির সক্রিয়তা নিয়েও তিনি মন্তব্য করেন। তার ভাষায়, ‘একটি মহল জাতীয় পার্টিকে নির্বাচনে আনার চেষ্টা করছে। তারা চায় জাপা প্রধান বিরোধী দল হিসেবে আবির্ভূত হোক। এমনকি আওয়ামী লীগের যেসব নেতার ইমেজ ভালো, তাদেরও জাতীয় পার্টির ব্যানারে নির্বাচনে আনার পরিকল্পনা চলছে।’

তিনি আরও বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন বর্তমান সরকারে একাধিক ক্ষমতার কেন্দ্র রয়েছে। ৫ আগস্টের পর সামরিক বাহিনীও ক্ষমতার অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে। পাশাপাশি রয়েছে বিভিন্ন রাজনৈতিক শক্তির প্রভাব। যেহেতু উপদেষ্টারা ভিন্ন ভিন্ন রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, তাই এই সরকারে কোনো একক ক্ষমতার কেন্দ্র নেই।’

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঠিক হয়নি : সিইসি
ছবি: সংগৃহীত
সাত বছরে সড়কে ৭ হাজারের বেশি শিক্ষার্থীর প্রাণহানি