• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

ঢাকায় স্বামীর ওপর অভিমানে নারীর ‘আত্মহত্যা’

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ১৪ আগস্ট ২০২৫, ১১:৩০ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকার শেরেবাংলা নগর থানার শামীম সরণি এলাকায় সৈয়দা ফাহমিদা তাহমিন কেয়া (৩০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বামীর সঙ্গে অভিমান করে তিনি গলায় ফাঁস দিয়া আত্মহত্যা করেছেন বলে পরিবারের দাবি।

বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঘটনা ঘটে।

কেয়ার বাবা সৈয়দ আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, কেয়া গলায় ফাঁস দিয়েছে বলে আমরা জানতে পেরেছি। পরে তাকে উদ্ধার করে অচেতন অবস্থায় প্রথমে বিআরবি হাসপাতালে নিয়ে যাই। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। রাত সাড়ে ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, পারিবারিক কলহের জেরে স্বামীর ওপর অভিমান করে নিজরুমে সিলিংফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে কেয়া আত্মহত্যা করেছে।

তাদের গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরা থানার খাকচক এলাকায়। শেরেবাংলা নগর থানার শামীম সরণি এলাকায় সৈয়দা ফাহমিদা তাহমিন কেয়া স্বামীর সঙ্গে থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
খিলগাঁওয়ে সন্ত্রাসী পাগলা সোহেলকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
ছবি : সংগৃহিত
ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৬০
সোহরাওয়ার্দী উদ্যানে রাজিব শাহ'র তৈরি অবৈধ স্থাপনা উচ্ছেদ করল ডিএসসিসি
সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান রাজিব শাহ’র সেই আস্তানা উচ্ছেদ করল ডিএসসিসি