• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

মুন্নী সাহা ও তার স্বামীর সম্পদ বিবরণী দাখিলের আদেশ

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ১৪ আগস্ট ২০২৫, ০৮:২৪ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামী মো. কবীর হোসেনের নামে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধানকালে তাদের নামে ঘোষিত আয়ের তুলনায় বিপুল পরিমাণ অপ্রকাশিত সম্পদের তথ্য পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুদকের প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন।

দুদক জানায়, ২০২৪-২০২৫ করবর্ষ পর্যন্ত মুন্নী সাহা ১ কোটি ৮৫ লাখ ৩২ হাজার ৪০০ টাকার স্থাবর ও ১১ কোটি ৯৬ লাখ ১৭ হাজার ৭৪৯ টাকার অস্থাবর সম্পদসহ মোট ১৩ কোটি ৮১ লাখ ৫০ হাজার ১৪৯ টাকার সম্পদ অর্জন করেছেন। একই সময়ে তার গ্রহণযোগ্য আয় ছিল ৩ কোটি ২৪ লাখ ২৩ হাজার ৫১৩ টাকা এবং ব্যয় ২ কোটি ৫০ লাখ ৩০ হাজার ২৫৬ টাকা। ব্যয় বাদে সঞ্চয় দাঁড়ায় ৭৩ লাখ ৯৩ হাজার ২৫৭ টাকা। অর্থাৎ সঞ্চয়ের তুলনায় ১৩ কোটি ৭ লাখ ৫৬ হাজার ৮৯২ টাকার সম্পদ বেশি পাওয়া গেছে, যা জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।

তার স্বামী মো. কবীর হোসেন ২ কোটি ১২ লাখ ৪ হাজার ১৩৫ টাকার স্থাবর ও ১৪ কোটি ৫৫ লাখ ৮৯ হাজার ২০৫ টাকার অস্থাবর সম্পদসহ মোট ১৬ কোটি ৬৭ লাখ ৯৩ হাজার ৩৪০ টাকার সম্পদ অর্জন করেছেন। একই সময়ে তার গ্রহণযোগ্য আয় ছিল ৮ কোটি ১৭ লাখ ৪২ হাজার ৭২৫ টাকা এবং ব্যয় ৮৩ লাখ ৮৬ হাজার ৪০২ টাকা। ব্যয় বাদে সঞ্চয় দাঁড়ায় ৭ কোটি ৩৩ লাখ ৫৬ হাজার ৩২৩ টাকা। ফলে সঞ্চয়ের তুলনায় ৯ কোটি ৩৪ লাখ ৩৭ হাজার ১৭ টাকার সম্পদ বেশি পাওয়া গেছে, যা জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলে দুদক মনে করছে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঠিক হয়নি : সিইসি
ছবি: সংগৃহীত
সাত বছরে সড়কে ৭ হাজারের বেশি শিক্ষার্থীর প্রাণহানি