• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

শমী কায়সার ২ মামলায় জামিনে কারামুক্ত

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ১৫ আগস্ট ২০২৫, ০৯:১৮ এ.এম.
শেয়ার করুন 0
শমী কায়সার-ছবি সংগৃহীত
শমী কায়সার-ছবি সংগৃহীত

দুই পৃথক হত্যাচেষ্টা মামলায় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন অভিনেত্রী, ব্যবসায়ী ও উদ্যোক্তা শমী কায়সার।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাত ১০টা ৪০ মিনিটে তিনি কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।

এ বিষয়ে নিশ্চিত করে অতিরিক্ত কারা মহাপরিদর্শক (প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির বলেন, ‌‘শমী কায়সারের বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় আদালতের জামিনের আদেশ অনুযায়ী তাকে মুক্তি দেওয়া হয়েছে।’

এর আগে গত ৫ নভেম্বর রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর উত্তরা পূর্ব থানায় দায়ের করা দু’টি পৃথক হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

শমী কায়সার যে মামলায় জামিন পেয়েছেন, তার অভিযোগপত্র অনুযায়ী, গত ৪ আগস্ট টঙ্গী সরকারি কলেজের ছাত্র জুবায়ের হাসান বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন। আন্দোলনের সময় উত্তরা পূর্ব থানার আজমপুর এলাকায় মিছিল চলাকালে হামলাকারীদের ছোড়া গুলির একটি গিয়ে তার বাঁ কাঁধে লাগে। চিকিৎসার পর তিনি সুস্থ হন।

পরে ২২ আগস্ট জুবায়ের হাসান উত্তরা পূর্ব থানায় মামলা করেন। মামলায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫০-২০০ জনকে আসামি করা হয়। নাম উল্লেখিতদের তালিকায় শমী কায়সারের নামও ছিল।

এর পর ১০ আগস্ট হাইকোর্টের বিচারপতি এএসএম আবদুল মবিন ও বিচারপতি মো. জাবিদ হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চে শমী কায়সার জামিন পান। উভয় মামলায় জামিন পাওয়ার পর এবং তার বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় তিনি কারামুক্ত হন।

ভিওডি বাংলা/জা

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঠিক হয়নি : সিইসি
ছবি: সংগৃহীত
সাত বছরে সড়কে ৭ হাজারের বেশি শিক্ষার্থীর প্রাণহানি