• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

রাষ্ট্রপতির ছবি সরাতে টেলিফোনে নির্দেশ: পররাষ্ট্র মন্ত্রণালয়

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ১৭ আগস্ট ২০২৫, ০৯:৫৮ এ.এম.
শেয়ার করুন 0
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন- ছবি সংগৃহীত
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন- ছবি সংগৃহীত

বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এ নির্দেশনা কোনো আনুষ্ঠানিক চিঠি বা ই-মেইলের মাধ্যমে নয়, বরং অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে টেলিফোন কলে জানানো হয়েছে।

বিভিন্ন মিশন সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট দূতদের টেলিফোনে জানানো হয়েছে যে, তাদের মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলা হবে এবং সেই নির্দেশনা অন্যান্য মিশনকেও জানিয়ে দিতে হবে। পাশাপাশি তারা বিষয়টি তদারকিও করবেন।

দক্ষিণ এশিয়া, আফ্রিকা ও ইউরোপের কয়েকটি কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেকেই এখনো সরাসরি এ ধরনের কোনো নির্দেশনা পাননি। তবে বিদেশের অন্তত দুটি মিশনের প্রধান নিশ্চিত করেছেন যে, তারা সরকারের এই নির্দেশ পেয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন দায়িত্বশীল কূটনীতিক জানান, ঢাকা থেকে ফোন করে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি আনুষ্ঠানিক কাগজপত্রে আসেনি, বরং মৌখিকভাবেই জানানো হয়েছে।

আরেক কূটনীতিক বলেন,‌ ‘আমাদের অঞ্চলে যিনি দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত, তিনি আমাদের সরাসরি কিছু জানাননি। তবে কাছাকাছি একটি মিশনের একজন রাষ্ট্রদূতের মাধ্যমে আমরা এ নির্দেশনার বিষয়টি জানতে পেরেছি।’

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঠিক হয়নি : সিইসি
ছবি: সংগৃহীত
সাত বছরে সড়কে ৭ হাজারের বেশি শিক্ষার্থীর প্রাণহানি