• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

রিকশাচালক গ্রেপ্তার: ওসির কাছে ব্যাখ্যা তলব

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ১৭ আগস্ট ২০২৫, ০৪:১১ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে রিকশাচালক মো. আজিজুর রহমানকে কীসের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে-তা জানতে চেয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে ব্যাখ্যা তলব করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

রোববার (১৭ আগস্ট) সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, মো. আজিজুর রহমানকে একটি মামলায় কী তথ্য বা ভিত্তির ওপর সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে, তা স্পষ্টভাবে ব্যাখ্যা দিতে হবে। এ বিষয়ে ধানমন্ডি থানার ওসিকে লিখিতভাবে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

একইসঙ্গে, সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার সাম্প্রতিক কর্মকাণ্ড ও প্রকাশিত বক্তব্যে কোনো ধরনের অসঙ্গতি রয়েছে কি না, তা পর্যালোচনার জন্য ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া দায়েরকৃত মামলায় আজিজুর রহমানের সম্পৃক্ততা তদন্তের ক্ষেত্রে দণ্ডবিধি সংশোধিত সিআরপিসির ১৭৩(এ) ধারা অনুযায়ী দ্রুততম সময়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঠিক হয়নি : সিইসি
ছবি: সংগৃহীত
সাত বছরে সড়কে ৭ হাজারের বেশি শিক্ষার্থীর প্রাণহানি