• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

আফিফের ব্যাটে লড়াইয়ের পুঁজি পেল বাংলাদেশ ‌‘এ’ দল

  স্পোর্টস ডেস্ক
প্রকাশ:  ১৭ আগস্ট ২০২৫, ০৫:৫২ পি.এম.
শেয়ার করুন 0
আফিফ হোসেন-ছবি সংগৃহীত
আফিফ হোসেন-ছবি সংগৃহীত

প্রথম দুই ম্যাচে যেখানে টপ অর্ডার ব্যাটাররা ব্যাট হাতে দায়িত্বশীলতা দেখিয়েছিলেন, সেখানে আজ পার্থ স্কচার্সের বিপক্ষে সেটিরই ব্যতিক্রম হলো। ব্যর্থতার ছাপ রেখে গেল বাংলাদেশ ‘এ’ দলের টপ অর্ডার। জিশান আলম, সাইফ হাসানরা যখন ব্যর্থ, তখন একপ্রান্ত আগলে লড়াই করেছেন আফিফ হোসেন। তার কার্যকর ইনিংসেই লড়াইয়ের মতো পুঁজি পেয়েছে দল।

ডারউইনে টস জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করে বাংলাদেশ ‘এ’ দল। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করে অপরাজিত থাকেন আফিফ হোসেন। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান আসে রাকিবুল হাসানের ব্যাট থেকে।

টানা ব্যর্থতায় থাকা ওপেনার নাঈম শেখ আজও ছন্দে ফিরতে পারেননি। এক বাউন্ডারিতে ৬ বল খেলে করেন মাত্র ৫ রান। তার বিদায়ের পর ভাঙে ৯ রানের উদ্বোধনী জুটি। দুর্দান্ত ফর্মে থাকা জিশান আলম আজ ছিলেন নিজের ছায়া। ১৩ বলে করেন ৯ রান।

তিন নম্বরে নামা সাইফ হাসানও হতাশ করেন। তিনি মাত্র ১ রান করে সাজঘরে ফেরেন। ফলে ২৫ রানেই টপ অর্ডারের তিন ব্যাটার হারিয়ে বিপাকে পড়ে দল।

এরপর উইকেট ধরে রাখার চেষ্টা করেন আফিফ হোসেন। কিন্তু অপরপ্রান্তে কেউই বড় ইনিংস খেলতে পারেননি। মাহিদুল ইসলাম অঙ্কন, নুরুল হাসান সোহানরা চেষ্টা করলেও থিতু হয়ে রান বাড়াতে ব্যর্থ হন।

সবচেয়ে বড় ভরসা হয়ে ছিলেন আফিফ। একপ্রান্ত আগলে রেখে তিনি ইনিংসের শেষ পর্যন্ত ব্যাট করে অপরাজিত থাকেন। তার ৪২ রানের ইনিংসেই একশ ছাড়িয়ে যায় দলের সংগ্রহ।

অসাধারণভাবে চাপ সামলে আফিফের এই ইনিংসই বাংলাদেশ 'এ' দলের হয়ে আজকের ম্যাচে লড়াইয়ের পুঁজি গড়ে দেয়।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না
ছবি: সংগৃহীত
মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল