• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

বিশেষ অভিযানে দেশে গ্রেপ্তার ১ হাজার ৬২৯ জন

  ভিওডি বাংলা ডেস্ক
প্রকাশ:  ১৭ আগস্ট ২০২৫, ১০:১৩ পি.এম.
শেয়ার করুন 0
গ্রেপ্তার প্রতীকী ছবি : ভিওডি বাংলা গ্রাফিক্স
গ্রেপ্তার প্রতীকী ছবি : ভিওডি বাংলা গ্রাফিক্স

রাজধানীসহ সারা দেশে পুলিশের চলমান বিশেষ অভিযানে শনিবার (১৬ আগস্ট) মোট ১ হাজার ৬২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ১২ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৬১৭ জন।

রবিবার (১৭ আগস্ট) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এএইচএম শাহাদাত হোসাইন গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার দিনভর পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-অস্ত্রের অংশ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে—একটি এয়ারগান, দুটি বিদেশি পিস্তল, সাতটি এলজি, একটি দেশীয় একনলা বন্দুক, রিভলভার সদৃশ একটি গান, ২১টি লিড বল কার্তুজ, ১৭ রাউন্ড গুলি, তিনটি কার্তুজ, তিনটি খালি ম্যাগাজিন, সাতটি ৪৪ ক্যালিবারের ফায়ার্ড কার্তুজ সদৃশ, একটি লোহার ছোরা, তিনটি হাসুয়া, তিনটি চাপাতি, ছয়টি ড্যাগার, ৯টি নাইট্রোজেন কার্টিজ, বোমা তৈরির সরঞ্জাম (দুই বক্স), তিন বক্সে ৮১৬টি স্লাগ ও একটি ব্রাস নেকেল।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, অপরাধ দমনে সারা দেশে বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ভিওডি বাংলা/ আরিফ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
মোহাম্মদপুরে এসআইকে ছুরিকাঘাত, ক্ষতস্থানে ৪৩টি সেলাই
ছবি: ভিওডি বাংলা
ধামরাইয়ে ৪ ভুয়া ডিবি গ্রেপ্তার